News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া ট্রাকের তান্ডব অল্পেতে রক্ষা
Image

বেপরোয়া ট্রাকের তান্ডব অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ বেপরোয়া ট্রাকের তান্ডব ঘিরে রাজধানী আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনী এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে শুক্রবার সন্ধ্যায়৷ জানা গিয়েছে, টিআর-০১-এ-১৯৫৬ নম্বরের একটি ট্রাক বেপরোয়া ভাবে রাস্তার পাশে পার্কিং করে রাখা বাইক ও গাড়িকে গণহারে ঠুকতে থাকে৷ পরিস্থিতি বেগতিক দেখে চালক ট্রাকের গতি আরও বাড়িয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ উত্তেজিত জনতা রাস্তায় গাড়ির সামনে রুখে দাঁড়াতেই চালক ব্র্যাক কষে৷ ট্রাফিক পুলিশ দৌড়ে গিয়ে ট্রাক চালককে গাড়ি থেকে টেনে হিচড়ে বের করে৷ উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশ হেপাজত থেকে চালককে টেনে নিয়ে গিয়ে গণধোলাই দেয়৷ রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ জানা গিয়েছে, চালক মদমত্ত অবস্থায় ছিল৷ এই ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top