News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সংঘর্ষে শিশুদের ব্যবহার করছে মাওবাদীরা দাবি রাষ্ট্রসঙ্ঘের
Image

নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সংঘর্ষে শিশুদের ব্যবহার করছে মাওবাদীরা দাবি রাষ্ট্রসঙ্ঘের

নিউ ইয়র্ক, ৭ অক্টোবর (হি.স.) : নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সংঘর্ষে মাওবাদীরা শিশুদের ব্যবহার করছে বলে দাবি করল রাষ্ট্রসঙ্ঘ। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতের ছত্তিসগড় এবং ঝাড়খন্ড রাজ্যে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য শিশুদের এগিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সেই রিপোর্টে দাবি করা হয়েছে কাশ্মীরে জঙ্গিরা প্রায় ৩০ টি স্কুলকে পুড়িয়ে দিয়েছে।
‘সশস্ত্র সংঘাতের মধ্যে শৈশব ২০১৬’ শীর্ষক বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রসঙ্ঘের প্রধান সম্পাদক এনটোনিও গুতেররাস জানিয়েছেন সরকারী বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নবাদীদের সংঘর্ষে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। উল্লেখ্য এর আগের রিপোর্টে দাবি করা হয়েছিল ভারতের ছয়টি রাজ্যে মাওবাদীরা শিশুদের ব্যবহার করছে নিরপত্তারক্ষীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সাম্প্রতিক রিপোর্টে তা কমে দাঁড়িয়েছে দুটি রাজ্যে। পাশাপাশি সংঘর্ষ প্রবণ এলাকায় শিশুদের সার্বিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।
যেকোন ধরণের হিংসা এবং গৃহযুদ্ধ থেকে শিশুদের রক্ষা করার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে শিশুদের বের করে আনতে হবে। এর জন্য যাবতীয় সিদ্ধান্ত ভারত সরকারকেই করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান সম্পাদক।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top