News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ বছরে বামফ্রন্ট সরকার মানুষের চাহিদা কতটা পূরণ করেছে শ্বেতপত্র চাইল বিজেপি
Image

২৪ বছরে বামফ্রন্ট সরকার মানুষের চাহিদা কতটা পূরণ করেছে শ্বেতপত্র চাইল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ২৪ বছরে মানব কল্যাণে ন্যুনতম চাহিদা কতটা পূরণ করতে পেরেছে রাজ্যের বামফ্রন্ট সরকার তা শ্বেতপত্রে প্রকাশ করুক, দাবি জানিয়েছে বিজেপি রাজ্য কমিটি৷ সিপিএম আগামী ৯অক্টোবর বিজেপির বিরুদ্ধে সারা রাজ্যে আন্দোলন সংগঠিত করবে৷ এরই পাল্টা দিতে গিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন বিজেপি কার্যকরী কমিটির সদস্য রতন চক্রবর্তী৷ তাঁর কটাক্ষ, সিপিএমের কাছে প্রচারের কোন বিষয় নেই, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনাই তাদের মূল হাতিয়ার৷
এদিন শ্রী চক্রবর্তী বলেন, সিপিএমের কাছে প্রচারের কোন ইস্যু নেই৷ ফলে, তাদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করাই একমাত্র হাতিয়ার৷ ২৪ বছর ধরে সিপিএম এই রাজ্যে টানা ক্ষমতায় রয়েছে৷ এই সময়ের মধ্যে মানবকল্যাণে ন্যুনতম চাহিদা পূরণে বামফ্রন্ট সরকার কি ব্যবস্থা নিয়েছে তা শ্বেতপত্রে প্রকাশ করুক, দাবি জানান তিনি৷ এদিন তিনি সমালোচনার সুরে বলেন, প্রতিনিয়ত আইনভঙ্গ করে চলেছে বামফ্রন্ট সরকার৷ কেন্দ্রের এখন এই বিষয়টি নিয়ে ভাবা উচিত৷
এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক সাংবাদিক খুন ও গাড়ি চালক নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন৷ পাশাপাশি রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন৷ এ নিয়েও শ্রী চক্রবর্তী সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েননি৷ তিনি বলেন, ১৬ দিন বাদে সিপিএমের চেতনা ফিরেছে৷ নিখোঁজ গাড়ির চালককে নিয়ে সিপিএম এবং সিট্যুর অমানবিক মুখ ফুটে উঠেছে বলে এদিন তিনি সমালোচনা করেন৷ তাঁর বক্তব্য, ১৬দিন ধরে নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথের অসহায় পরিবারের কোন খোঁজ নেয়নি শাসক গোষ্ঠি৷ বরং, আইপিএপটি এবং বিজেপি রাজনৈতিক বন্ধু সেই প্রচার করে রাজ্যে কৌশলে জাতি-উপজাতির মধ্যে বিভাজন কায়েম করার চেষ্টা করেছে সিপিএম৷ শ্রী চক্রবর্তী বলেন, সিপিএম চাইছে আইপিএফটিকে বিচ্ছিন্ন করেদিতে৷ তাতে, পাহাড়ে তাদের শক্তি ক্ষয় হবেনা বলে তারা মনে করছেন৷ সাংবাদিক হত্যার ঘটনায় সিপিএম সিবিআই তদন্তে আপত্তি কেন জানাচ্ছে সেই প্রশ্ণও তুলেছেন রতনবাবু৷ তিনি বলেন, সাংবাদিক খুনের ঘটনায় পুলিশ দিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা চলছে৷ তাই সিপিএম সিবিআই তদন্তে আপত্তি জানাচ্ছে, মন্তব্য করেন রতনবাবু৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top