News Flash

  • Home
  • Uncategorized
  • জানে ভিদো ইয়ারো খ্যাত পরিচালক কুন্দন শাহ প্রয়াত
Image

জানে ভিদো ইয়ারো খ্যাত পরিচালক কুন্দন শাহ প্রয়াত

মুম্বই, ৭ অক্টোবর (হি.স.) : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত চলচ্চিত্রকার কুন্দন শাহ। হার্ট এট্যাক হয়ে শনিবার সকালে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুন্দন শাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯। পুণে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট এই প্রাক্তন ছাত্র বলিউডে চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানে ভিদো ইয়ারো’ সিনেমা দিয়ে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কুন্দন শাহ। আত্মপ্রকাশেই শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়তেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি। ১৯৮৬ সালে হিন্দি সিরিয়াল নুক্কদ দিয়ে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন কুন্দন শাহ। পরে প্রখ্যাত কার্টুনিস্ট আরকে লক্ষণের ‘কমনম্যান’ এর চরিত্রটিকে ভিত্তি করে ১৯৮৮ ওয়াগলে কি দুনিয়া সিরিয়ালটি পরিচালনা করেছিলেন। ১৯৯৩ সালে শাহরুখ খান অভিনীত কাভি হা কাভি না সিনেমার পরিচালক হিসেবে ফের একবার বলিউডে কামবেগ করেছিলেন কুন্দন শাহ।
পরবর্তীকালে তার কাজগুলির মধ্যে ২০০০ সালে প্রীতি জিন্টা অভিনীত কেয়া কেহেনা বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। এর পাশাপাশি হাম তো মহম্মদ করেঙ্গে, দিল হ্যাঁয় তুমারা, এক সে বড়কর এক সিনেমা পরিচালনা করেছেন তিনি। তার পরিচালিত সিনেমায় কাজ করেছেন নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, শাহরুখ খান, ববি দেওল, অনুপম খের, প্রীতি জিন্টা, করিশ্মা কাপুরের মতো অভিনেতা ও অভিনেত্রীরা। তার শেষ পরিচালিত সিনেমা ২০১৪ সালের মুক্তি ছবি পি সে পিএম তক। জাতীয় পুরস্কার ছাড়াও ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। ২০১৫ সালে পুণে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র আন্দোলনে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নিজের জাতীয় পুরস্কার ফিরিয়ে দেন তিনি। তার মৃত্যুতে গোটা বলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top