News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বর্ষণে বিপর্যস্ত হায়দরাবাদ, পৃথক ঘটনায় শিশু সহ মৃত ৩
Image

প্রবল বর্ষণে বিপর্যস্ত হায়দরাবাদ, পৃথক ঘটনায় শিশু সহ মৃত ৩

হায়দরাবাদ, ৩ অক্টোবর (হি.স.): প্রবল বর্ষণে বিপর্যস্ত `সিটি অফ পার্লস’ হায়দরাবাদ| প্রবল বর্ষণের জেরে হায়দরাবাদে দু’টি পৃথক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট তিন জনের| মৃতদের মধ্যে রয়েছে ৮ মাসের একটি শিশু| সোমবার থেকে একনাগাড়ে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে হায়দরাবাদে| লাগাতার বর্ষণে জনজীবন বিপর্যস্ত| পরিস্থিতি এতটাই খারাপ যে মঙ্গলবার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, প্রবল বর্ষণের জেরে দেওয়াল ভেঙে ৮ মাসের শিশু এবং ওই শিশুর বাবার মৃত্যু হয়েছে| অন্য একটি ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে|
বানজারা হিলস পুলিশ স্টেশনের এসএইচও জানিয়েছেন, ৮ মাসের শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা| প্রবল বর্ষণের তাণ্ডবে দেওয়াল ভেঙে পড়লে মৃত্যু হয় ইয়াদুল ও তাঁর ৮ মাসের সন্তানের| অন্য একটি ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের| পুলিশ সূত্রের খবর, প্রবল বৃষ্টির মধ্যেই ঠেলাগাড়িতে হাত দেওয়ায় তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের| এখানেই শেষ নয়, প্রবল বর্ষণে হায়দরাবাদের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে| জল জমেছে হাসান নগর, শাকিপেত নালা, তাজ আইল্যান্ড, বিকানেরওয়ালা সুইটস প্রভৃতি জায়গায়| এছাড়াও ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইঞ্জিনিয়ারিং কলেজে বৃষ্টিতে গাছ ভেঙে পড়েছে| মিনিস্টার রোডেও তিনটি গাছ উপড়ে গিয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top