News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মার্যাদায় রাজ্যেও গান্ধীজির জন্মজয়ন্তী উদ্যাপন
Image

যথাযোগ্য মার্যাদায় রাজ্যেও গান্ধীজির জন্মজয়ন্তী উদ্যাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ সারা দেশের সাথে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক মহাত্মাগান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ এ উপলক্ষ্যে পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে সার্কিট হাউস সংলগ্ণ গান্ধী মূর্তির পাদদেশে এক অনুষ্ঠান আয়োজিত হয়৷ সেখানে রাজ্যপাল তথাগত রায় গান্ধী মূর্তিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানে কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং উপস্থিত ছিলেন এবং গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান৷ এছাড়াও গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্য সরকারের পদস্থ আধিকারিকগণ সহ বিশিষ্ট জনেরা৷ অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি দপ্তরের শিল্পীরা জাতীয় সঙ্গীত এবং রামধূন সঙ্গীত পরিবেশন করেন৷ এদিকে, আজ সকালে গান্ধীঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যপাল তথাগত রায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং গান্ধীবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান৷ এই অনুষ্ঠানে কারামন্ত্রী মনীন্দ্র রিয়াংও গান্ধীবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান৷ এছাড়া, রাজ্য সরকারের পদস্থ আধিকারিকগণ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানে গান্ধীজীর প্রিয় সঙ্গীত রামধূন ও ভজন পরিবেশিত হয়৷ এছাড়া, অনুষ্ঠানে গীতা, বাইবেল, কোরাণ এবং ত্রিপিটক থেকেও পাঠ করা হয়৷
সারা দেশের সঙ্গে একগুচ্ছ সামাজিক কর্মসূচীর মধ্য দিয়ে ১৪৮ তম মহত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উদযাপন করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷ সোমবার সকালে সুসজ্জিত মিছিল করে কংগ্রেস ভবন প্রাঙ্গনে এসে জড়ো হয় দলীয় কর্মীরা৷ গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top