News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রল ও ডিজেলের ওপর অন্তঃশুল্ক লিটার প্রতি ২ টাকা কমাল কেন্দ্র
Image

পেট্রল ও ডিজেলের ওপর অন্তঃশুল্ক লিটার প্রতি ২ টাকা কমাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): জনজীবনে অসন্তোষ ঘনিয়ে ওঠার বিষয়টি মাথায় রেখেই পেট্রল ও ডিজেলের ওপর বেসিক এক্সাইজ ডিউটি বা অন্তঃশুল্ক লিটারে ২ টাকা কমাল কেন্দ্র। পেট্রল-ডিজেলের দু’টি জ্বালানি পণ্যের ওপর ডিউটি কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত সরকারের। ফলে দু’টিরই দাম কিছুটা কমতে চলেছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকার ফলে যতটুকু আর্থিক সাশ্রয় হচ্ছিল, তার সুবিধা তুলতে তিন বছর আগে শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। গত ৪ জুলাই থেকে পেট্রলের দাম লিটারে বেড়েছে লিটারে ৭.৮০ টাকা, ডিজেলের লিটারে ৫.৭০ টাকা। তবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ট্যুইটে বলা হয়েছে, ৪ অক্টোবর থেকেই পেট্রল, ডিজেলের (ব্র্যান্ডেড, আনব্র্যান্ডেড-দুইই) বেসিক এক্সাইজ ডিউটি লিটারে ২ টাকা কমছে। বর্তমানে দিল্লিতে পেট্রলের দাম ৭০.৮৮ টাকা প্রতি লিটার, ডিজেলের ৫৯.১৪ টাকা প্রতি লিটার।
বর্তমানে সরকার পেট্রলের লিটার পিছু মোট ২১.৪৮ টাকা ডিউটি ধার্য করছে, ডিজেলের ওপর সব মিলিয়ে ডিউটি বা শুল্ক বসে লিটারে ১৭ টাকা ৩৩ পয়সা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top