News Flash

  • Home
  • Uncategorized
  • এলহাবাদে খুন বহুজন সমাজ পার্টির নেতা, দু’টি বাসে অগ্নিসংযোগ
Image

এলহাবাদে খুন বহুজন সমাজ পার্টির নেতা, দু’টি বাসে অগ্নিসংযোগ

এলাহাবাদ, ৩ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের এলাহাবাদে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বহুজন সমাজ পার্টির নেতা রাজেশ যাদব| মঙ্গলবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ গুলি করে খুন করা হয় বসপা নেতা রাজেশ যাদবকে| অত্যন্ত জনপ্রিয় এই বসপা নেতার মৃত্যুতে অগ্নিগর্ভের চেহারা নিয়েছে এলাহাবাদ| পথ অবরোধ-বিক্ষোভের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় দু’টি বাসে| এখানেই শেষ নয়, হামলা চালানো হয় একটি বেসরকারি হাসপাতালেও|
চলতি বছরে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বহুজন সমাজ পাটি (বসপা)-র হয়ে নির্বাচনে লড়েছিলেন রাজেশ যাদব| মঙ্গলবার ভোররাত ২.৩০ মিনিট এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের তারাচাঁদ হোস্টেলের বাইরে তাঁকে খুন করা হয়| পুলিশ সূত্রের খবর, ড. মুকুল সিং নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের তারাচাঁদ হোস্টেলে গিয়েছিলেন বসপা নেতা রাজেশ যাদব| তারাচাঁদ হোস্টেলের বাইরে কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা হয়| প্রথমে বসপা নেতার গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে সন্দেহভাজনরা| কোনও কিছু বুঝে ওঠার আগেই রাজেশ যাদবের বুক লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা| রক্তাক্ত-সঙ্কটজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| জনপ্রিয় এই বহুজন সমাজ পার্টি (বসপা)-র নেতার মৃত্যুর খবর জানাজানি হতেই অগ্নিগর্ভের চেহারা নেয় এলাহাবাদ| আগুন ধরিয়ে দেওয়া হয় দু’টি বাসে, এছাড়াও বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালানো হয়| বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে|
এলাহাবাদ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সিদ্ধার্থ শঙ্কর মীনা জানিয়েছেন, যাদবের গাড়ি থেকে কিছু খালি কার্তুজ উদ্ধার হয়েছে| আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দু’টি বাসে| এছাড়াও হামলাকারীরা প্রাইভেট হাসপাতালে হামলা চালিয়েছে| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top