News Flash

  • Home
  • Uncategorized
  • শহরের তুলনায় পুজো প্যান্ডেল বেশী গ্রাম ত্রিপুরায়
Image

শহরের তুলনায় পুজো প্যান্ডেল বেশী গ্রাম ত্রিপুরায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ দুর্র্গেৎসব নির্বিঘ্নে সম্মন্ন করার লক্ষ্যে রাজ্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নিয়েছে৷ দুর্র্গেৎসবে নাশকতার কোন হুমকি এখনও পর্যন্ত রাজ্য পুলিশের নজরে আসেনি৷ তবুও, সারা রাজ্যে সাড়ে ৪ হাজার পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন৷ সমপরিমান টিএসআর জওয়ানও নিরাপত্তার কাজে মোতায়েন করা হবে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷
এদিন তিনি জানিয়েছেন, দুর্র্গেৎসবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক রাখতে রাজ্য পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে৷ তিনি জানান, সাড়ে ৪ হাজার পুলিশকর্মী এবং সমপরিমান টিএসআর জওয়ান সারা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে থাকবেন৷ মোট ১৪২টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে৷ এরমধ্যে ২৪ টি পুলিশ সহায়তা কেন্দ্র কেবলমাত্র আগরতলা শহরের জন্য খোলা হয়েছে৷ তাছাড়া ৭৯টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে৷ এরমধ্যে ১২টি ওয়াচ টাওয়ার কেবলমাত্র আগরতলায় স্থাপন করা হয়েছে৷
এদিন তিনি জানান, সারা রাজ্যে মোট ২৪৩৬ টি প্যান্ডেলে দুর্র্গপুজা অনুষ্ঠিত হচ্ছে৷ এরমধ্যে শহর এলাকায় ৯৫৪টি এবং গ্রামীন এলাকায় ১৪৮২টি দুর্গাপুজা মহাধূমধামে পালিত হচ্ছে৷ আগরতলা এবং তৎসংলগ্ণ এলাকায় মোট দুর্গাপুজার সংখ্যা ৪৮২টি৷ ডিজিপি জানিয়েছেন, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থানে পুজা প্যান্ডেলে মেটেল ডিটেক্টর স্থাপন করা হয়েছে৷ পাশাপাশি থাকবে সিসিটিভি সর্বেক্ষনও৷ তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্থানে সিসিটিভি লাগানো হয়েছে৷ আগরতলা শহরে বর্তমানে ৮৫টি সিসিটিভি রয়েছে৷ পুলিশ আরো ১০৬টি সিসিটিভি ভাড়া নিয়েছে৷ বড় পুজা প্যান্ডেল গুলিতে আয়োজকদের সিসিটিভি এবং বেসরকারি নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে৷ এদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে পুজা দেখতে বহু মানুষের সমাগম ঘটতে পারে বলে রাজ্য পুলিশ অনুমান করছে৷ তাই বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষকে পুলিশের সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷ আগরতলা শহরে দুর্র্গেৎসবের চারদিন বিকেল থেকে যান চলাচলে নির্দিষ্ট কিছু স্থানে বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ তাছাড়া বিএসএফ কে অনুরোধ জানানো হয়েছে সীমান্ত সিল করে দেওয়ার জন্য৷ রাজ্য পুলিশের মহানির্দেশক জানান দুর্র্গেৎসবের দিন গুলিতে বিএসএফ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সবরকম সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে৷ তিনি জানান, সিআরপিএফকেও স্পর্শকাতর এলাকাগুলিতে পেট্রোলিং জারি রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ আরপিএফ এবং জিআরপিকেও রেল পরিষেবায় যাতে কোন রকমের ঘটনা না ঘটে সেদিকে বিশেষ ভাবে নজর রাখার জন্য বলা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top