News Flash

  • Home
  • Uncategorized
  • ৮৫ তম জন্মদিন মনমোহনের, পূর্বসূরিকে শুভেচ্ছা মোদীর
Image

৮৫ তম জন্মদিন মনমোহনের, পূর্বসূরিকে শুভেচ্ছা মোদীর

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): পূর্বসূরি মনমোহন সিংকে ৮৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেপ্টেম্বরের ২৬ তারিখ, ১৯৩২ সালের এই দিনই জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| আর ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর, ৮৫ তম জন্মদিনে পূর্বসূরিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার সকালেই টুইটারে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সকাল ৭.৩১ মিনিট নাগাদ টুইট করে মোদী লেখেন, `প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা|’ পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু মোদীই নন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ৮৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত| শুভেচ্ছা বার্তায় শীলা দীক্ষিত লিখেছেন, `ড: মনমোহন সিংকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা|’
ইউপিএ আমলে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মনমোহন সিং| এরপর ২০১৪ সালে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী| ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মনমোহন সিং| তিনি সরকারের অর্থনৈতিক উপদেষ্টা এবং প্ল্যানিক কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top