News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যায় ধৃত যুবককে তুলে নিতে থানা ঘেরাও আইপিএফটির, উত্তপ্ত মান্দাই
Image

সাংবাদিক হত্যায় ধৃত যুবককে তুলে নিতে থানা ঘেরাও আইপিএফটির, উত্তপ্ত মান্দাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যা মামলায় পুলিশ আরও এক যুবককে গ্রেপ্তার করেছে সন্দেহজনক ভাবে৷ ধৃত যুবকের নাম শচীন্দ্র দেববর্মা (২৭)৷ তাকে রবিবার মান্দাই থানার পুলিশ স্থানীয় বাজার থেকে আটক করেছে৷ তাকে বাজার থেকে থানায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শতাধিক আইপিএফটি কর্মী থানা ঘেরাও করে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ বিশাল সংখ্যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মান্দাই থেকে আগরতলায় পাঠিয়ে দেয় ধৃত শচীন্দ্র দেববর্মাকে৷ পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে৷ আদালত থেকে জানানো হয়েছে, আগামীকাল তার টি আই প্যারেড করানো হবে৷ টি আই প্যারেডে সনাক্ত হলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷
সাংবাদিক শান্তনু হত্যা মামলায় ইতিপূর্বে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তারা হল শ্যামল দেববর্মা ও বিকাশ দেববর্মা৷ তাদেরকে পুলিশ আদালতে সোপর্দ করেছিল৷ আদালত ধৃত দুইজনকে চৌদ্দদিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ একটি সূত্রে জানা গিয়েছে, পুলিশ রিমান্ডে থাকা দুই যুবক শচীন্দ্র দেববর্মার নাম বলেছে৷ তারই ভিত্তিতে পুলিশ গত দুইদিন যাবৎ মান্দাই এলাকায় বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়েছে৷ রবিবার শচীন্দ্রকে মান্দাই বাজার থেকে গ্রেপ্তার করা হয়৷ জানা গিয়েছে শচীন্দ্র দেববর্মা আইপিএফটির সমর্থক৷ তাই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর আইপিএফটির প্রায় শতাধিক কর্মী সমর্থক মান্দাই থানা ঘেরাও করে এবং দাবী করে নির্দোষ শচীন্দ্র দেববর্মাকে থানা থেকে ছেড়ে দিতে হবে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ স্পর্শকাতর বিষয় হিসেবে ধরে নিয়ে পুলিশ দ্রুত শচীন্দ্র দেববর্মাকে দ্রুত আগরতলায় পাঠিয়ে দিয়ে কোনও রকমে পরিস্থিতি সামাল দিয়েছে৷
বৃহস্পতিবার বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনী গোটা মান্দাইকে একপ্রকার কর্ডন করে রাখে৷ বাড়ি ঘরে গিয়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যুবকদের ডেকে এনে জোর জিজ্ঞাসাবাদ চালায়৷ মোট দশজনকে সন্দেহের তালিকায় রাখা হয়৷ তারপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাইজলবাড়ী থেকে দুইজনকে আটক করা হয়৷ তাদের নামধাম পুলিশ জানায়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top