News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী দলের সমর্থক হওয়ায় ৪৩ টি পরিবারকে রেগার কাজ দেয়নি প্রশাসন
Image

বিরোধী দলের সমর্থক হওয়ায় ৪৩ টি পরিবারকে রেগার কাজ দেয়নি প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, অমরপুর,২৪ সেপ্ঢেম্বর৷৷ বিভিন্ন পঞ্চায়েতে রেগার কাজ নিয়ে দলবাজীর অভিযোগ আমরা প্রায় সময়ই বিভিন্ন খবরে শিরিনামে দেখতে পায় কিন্তু এইবার রেগার কাজের পর ২ দিনের পুজোর কাজ নিয়ে দল বাজীর অভিযোগ উঠলো অমরপুর আরডি ব্লকের অর্ন্তগত বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে৷ ঘটনার বিবরনে জানা যায় প্রতি বৎসর দূর্গা পূজোকে সামনে রেখে সাধারণ মানুষের সুবিধার্তে রাজ্য সরকার আলাদা ভাবে ২দিন করে পুজার কাজের ব্যবস্থা করেছে৷ যাতে করে পুজোর দিন গুলি একটু ভালো ভাবে কাটাতে পারে সাধারন মানুষ, কিন্তু সরকারের এই শুচিন্তাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে নিচু স্তরের কিছু আমলারা৷ এই বৎসরও প্রতিটি ব্লকের প্রতিটি পঞ্চায়েতে ২ দিন করে পুজোর কাজ শুরু হলেও অমরপুর ব্লকের অধীন বীরগঞ্জ পঞ্চায়েতে এই কাজ নিয়ে উঠলো দলবাজীর অভিযোগ৷ জানা যায় রবিবার সকাল আনুমানিক ৮টা নাগাদ বীরগঞ্জ মধ্যপাড়ায় এই কাজ শুরু হয় এবং এলাকাবাসী সকলে সেখানে উপস্থিত হয় কিন্তু তাদের মধ্যে ৪৩ টি পরিবারের কাজ আটকে দেওয়া হয়৷ তাদের অপরাধ একটাই তারা বিরোধি দলের সমর্থক৷ এবং তাদের আরো অভিযোগ বীরগঞ্জ পঞ্চায়েতের কাজের দায়ীত্বে থাকা অঞ্জন শুক্ল দাস নাকি তাদেরকে বলে দেয় যে এখন থেকে ওই পরিবার গুলিকে কাজ দেওয়া হবে না৷ বিজেপি ক্ষমতাই আসলেই ওই পরিবার গুলি কাজ পাবে৷ এখন এলাকাবাসীর প্রশ্ণ একটাই যে এই কাজের টাকা গুলিকি অঞ্জন বাবু ওনার নিজের পকেট থেকে দেবে? আরও ওনি কে বলার যে বিজেপি ক্ষমতাই আসলে কাজ দেওয়া হবে৷ অঞ্জন বাবুর এহেন বক্তব্যে এবং দলবাজীর এই খেলায় ক্ষোভে ফুসছেন এলাকার জনগন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top