News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের দূরদর্শিতা ও পরম্পরাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাহুল
Image

কংগ্রেসের দূরদর্শিতা ও পরম্পরাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাহুল

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রসঙ্ঘের ৭২ তম সাধারণ সম্মেলনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ভাষণের জন্য বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইট বার্তায় রাহুল বলেন বিদেশমন্ত্রী তার বক্তব্যে আইআইটি ও আইআইএম বিষয়েটি তুলে ধরে কংগ্রেসের দূরদর্শিতা ও পরম্পরাকে স্বীকৃতি দিয়েছেন। সেই জন্য বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল।
অন্যদিকে শনিবার রাষ্ট্রসঙ্ঘে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ভাষণকে কংগ্রেসের তরফ থেকে স্বাগত জানানো হয়েছে। কংগ্রেসের রণদীপ সুরজনওয়ালা জানিয়েছেন বিদেশমন্ত্রী তার বক্তব্যে গত ৭০ বছরে উন্নয়নের বিষয়টি তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ।
উল্লেখ্য শনিবার রাষ্ট্রসঙ্ঘে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী জানিয়েছিলেন ভারত যেখানে আইআইএম, আইআইটি, এইমস মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। সেখানে পাকিস্তান লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ, হাক্কানি মতো সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করেছে। গত ৭০ বছরের ভারতের স্বাস্থ্য, শিক্ষার উন্নতি হয়েছে। ৭০ বছরের বহু রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। প্রত্যেকেই দেশের উন্নতির জন্য কিছু না কিছু করেছেন। ভারতে গত ৭০ বছর ধরে গণতন্ত্র রক্ষিত রয়েছে বলে জানান সুষমা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top