News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ, আহত দুই বিএসএফ জওয়ান সহ ৫
Image

নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ, আহত দুই বিএসএফ জওয়ান সহ ৫

শ্রীনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| শুক্রবার রাত ১০টা থেকে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টর এবং রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমানা রেখা বরাবর গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে পাল্টা জবাব ফিরিয়ে ভারতীয় সেনাবাহিনী| রাতভর চলে গুলির লড়াই| দুঃসংবাদ হল, পাক রেঞ্জার্সের গোলাগুলি বর্ষণে আহত হয়েছেন দু’জন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান ও তিন জন সাধারণ নাগরিক|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাত ১০টা থেকে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টর এবং রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমানা রেখা বরাবর গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| পাকিস্তানি রেঞ্জার্স মর্টার, স্বয়ংক্রিয় এবং ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে| পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণে আহত হয়েছেন দু’জন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান এবং তিন জন সাধারণ নাগরিক| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
উল্লেখ্য, চলতি বছরে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেড়েছে| চলতি বছরের আগস্ট মাসের ১ তারিখ পর্যন্ত মোট ২৮৫ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী| ২০১৬ সালে সেই সংখ্যা ছিল ২২৮|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top