News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যার প্রতিবাদে বিভিন্ন দল ও সংগঠনের মিছিল ও সভা রাজধানীতে
Image

সাংবাদিক হত্যার প্রতিবাদে বিভিন্ন দল ও সংগঠনের মিছিল ও সভা রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত কয়েকদিন আগে খুন আগরতলায় সাংবাদিক শান্তুনু ভৌমিক৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ত্রিপুরার রাজ্য রাজনীতি৷ এই হত্যার প্রতিবাদে শুক্রবার আগরতলা প্রেল ক্লাব থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়৷ এদিনের এই মিছিলে শহরের সাংবাদিকরা ছাড়াও অংশ নেন সমাজের বিশিষ্টজনেরা৷ এদিন বিকালে এই মিছিলটি আগরতলা প্রেল ক্লাব হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জগন্নাথে বাড়ি বড় পৌঁছায়৷ এবং সেখান থেকে ফের প্রেল ক্লাবে আসে৷ এদিন মিছিল অংশ গ্রহণকারী বিশিস্ট সাংবাদিক সুবলকুমার দেব ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা এই নিন্দনীয় ঘটনায় নাগরিক সমাজ সহ শাসক দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের সামিল হওয়ার জন্য আহ্বান করেছিলাম৷ কিন্তু দুর্ভোগের বিষয় এদিনের মিছিলে শাসক দলের কেউই অসেননি৷ তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বেশ কিছুদিন আগে সাংবাদিক ও সমাজ কর্মী দুর্গা লস্কেশের হত্যাকান্ডে রাজ্যে শাসক দলের নেতারা প্রতিবাদ মিছিল করেছিলেন৷ অথচ ও রাজ্যের সাংবাদিক হত্যায় তাদের অংশগ্রহণ না করাটা দুর্ভাগ্যাজনক৷
[vsw id=”MQCTSzlf4PI” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]রাজ্যের তরুন সাংবাদিক শান্তুনু ভৌমিক হত্যাকান্ডে উত্তাল সারা দেশ৷ বিক্ষোভ আছড়ে পড়ছে প্রতিবাদের ভাষার রাজপথে৷ শহিদ শান্তনু’র দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে আন্দোলনের হুশিয়ারী দিয়ে রাজনীতির ফায়দা নিতে ব্যস্ত বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি৷ শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে শোকসভা, মোমবাতি মিছিল করছেন রাজনৈতিক দলগুলি৷ শুক্রবার সকালে বটতলা শিব মন্দিরের সামনে শোকসভা করেছেন প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি বিপ্লব কর৷ তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন৷ রাজ্যে অন্ধা কানুন চলছে বলে মানিক সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিপ্লব কর৷ রাজ্যের সংবাদ মাধ্যমের কর্মীরা সুরক্ষিত নয়৷ সাংবাদিক হত্যাকান্ডের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার সহ সি বি আই তদন্তের দাবী জানিয়েছেন শ্রীকর৷
সন্ধ্যায় সাংবাদিক খুনের প্রতিবাদ জানিয়ে রাজধানীতে মোমবাতি মিছিল সংগঠিত করেছেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চা৷ রাজধানীর কৃষ্ণনগর সদর পার্টি অইফস থেকে মোমবাতি মিছিল নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছেন মহিলা মোর্চার কার্যকর্তারা৷ রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সাংবাদিককে নৃশংস খুনের জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন৷ পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী উশৃঙ্খল কর্মীদের অবদমনে প্রশাসন নিশ্চুপ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন পাপিয়া দত্ত৷ এই ঘটনার সুষ্ঠ তদন্ত স্বার্থে সি বি আই দিতে গড়িমসি ভয়ের জন্য মানিক বাবুদের মুখোশ দলকে সাঁড়াশি আক্রমন করেন পাপিয়া দত্ত৷ শান্ত ত্রিপুরা অশান্ত করে জাতি উপজাতি বিভাজনে বীজ বপনের কান্ডারী হিসাবে বামেদের বিধলেন প্রদেশ কংগ্রেস এস সি সেলের সম্পাদক বিজয় দাস এবং মিডিয়া সেলের চেয়ারম্যান হরেকৃষ্ণ ভৌমিক৷ সাংবাদিক নৃশংস খুন হওয়ার দৃষ্টান্ত রণাঙ্গনে পর্যন্ত বিঢ়ল৷ বাম জামানায় মান্দাইয়ে তরুন সাংবাদিক খুনে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন বিজয় দাস৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top