News Flash

  • Home
  • Uncategorized
  • মোহনপুরে চার চোরকে ধরে গণধোলাই, ক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বাইক, তীব্র উত্তেজনা
Image

মোহনপুরে চার চোরকে ধরে গণধোলাই, ক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বাইক, তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ চুরির কান্ডে উত্তাল মোহনপুর৷ ফের দিনদুপুরে চুড়ি মোহনপুরে৷ এও আবার জনবহুল পুর পরিষদ এলাকায়৷ হাতে নাতে এলাকাবাসীদের দ্বারা ধৃত চার যুবক৷ বৃহস্পতিবার ও সেই রবীন্দ্রনপল্লিতে হয় চুরি৷ আজ ধনেশ দেবনাথ এর বাড়ি নিয়ে থেকে যায় ৩ লক্ষাধিক টাকার উপরে স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা৷ চুরি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়াতে ধরা পড়ে মনীষ সরকার, রাহুল পান তাঁতী , সমীর সরকার ও কমল গোয়ালা৷ ব্যাপক উত্তম মধ্যম দিয়ে শেষে পুলিশ এলাকাবাসীর সঙ্গে ধস্তাধস্তি করে চার যুবককে নিয়ে যায় সিধাই থানাতে৷ এরমধ্যে স্থানীয় যুবক মনীষ সরকার এবং রাহুল পান তাঁতীর বাইকটি পুড়িয়ে ফেলেন উত্তেজিত জনতা৷ আগুনে দাও দাও করছিল রাস্তায় দমকলের কর্মীরা বাইক দুটিকে রক্ষা করতে আসলে ও শেষ রক্ষা করতে পারেনি উত্তেজিত জনতার ধস্তাধস্তিতে৷ ২৪ ঘন্টা কেটে গেলেও অচেনা লোক চুরের নজরে পরিস্থিতি থমথমে৷ এলাকায় দেখছেন এলাকাবাসী৷ মোতাযেন করা হয়েছে প্রচুর সংখ্যায় টিএসআর৷ ঘটনার সুষ্ট তদন্ত করে যথাযত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ওসি হিমাদ্রি সরকার৷ শুক্রবার বিক্ষোভে ফের একবার উত্তেজিত হয়ে উঠে এলাকার সমস্ত জনগণ৷ ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার পুর প্রধান সুভাষ দেবনাথ৷ শান্তি শৃঙ্খলা নষ্টে চুরির ইস্যুতে জনগণকে উস্কানি দেওয়া হচ্ছে বলে গুঞ্জন চলছে এলাকাজুড়ে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top