News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রসঙ্ঘে অধিবেশনে ভারতকে আক্রমণ করে কাশ্মীরে হস্তক্ষেপ দাবি পাক প্রধানমন্ত্রীর
Image

রাষ্ট্রসঙ্ঘে অধিবেশনে ভারতকে আক্রমণ করে কাশ্মীরে হস্তক্ষেপ দাবি পাক প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক, ২২ সেপ্টেম্বর (হি.স. ) : কাশ্মীরে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপের দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি । রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে বক্তৃতায় আব্বাসি রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের কাছে আবেদন জানান এখনই কাশ্মীরের জন্য বিশেষ দূত নিয়োগ করুন|
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্রথম বক্তৃতায় আব্বাসি ১৭ বার কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতকে আক্রমণ করে অভিযোগ করেন, পাকিস্তান জন্মের প্রথম দিন থেকেই ভারত তাঁদের সঙ্গে শত্রুতা করে চলেছে । পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তারা। সেই সঙ্গে ভারতকে হুমকিও দিলে বলেন, যদি ভারত নিয়ন্ত্রণরেখা টপকায় বা তাঁদের বিরুদ্ধে স্বল্প সময়ের যুদ্ধ শুরু করে, তবে তাঁরাও মুখের মত জবাব দেবেন ।
আব্বাসি দাবি করেন, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের উচিত, কাশ্মীরে এক বিশেষ দূত নিয়োগ করা । তিনি বুঝতে পারবেন কাশ্মীর পরিস্থিতি । ভারত-পাক সংঘর্ষের যাবতীয় দায় ভারতের ঘাড়ে চাপিয়ে তাঁর দাবি, এ বছর জানুয়ারি থেকে সীমান্তে ৬০০-র বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে পাকিস্তান চূড়ান্ত সংযম বজায় রেখেছে। তারপর ভারত বিরোধী সুর চড়িয়ে আব্বাসির প্রচ্ছন্ন হুমকি, ভারত যদি নিয়ন্ত্রণরেখায় এভাবেই হামলা চালিয়ে যায় বা স্বল্প সময়ের যুদ্ধ শুরু করে, তবে তাঁরাও মুখের মত জবাব দেবেন । দিল্লি শিগগিরই রাষ্ট্রসঙ্ঘে আব্বাসির বক্তব্যের জবাব দেবে।
এদিকে তাঁর এই বক্তৃতার সময় রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরের বাইরে বালুচ ও সিন্ধি স্বাধীনতা সংগ্রামীরা পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top