News Flash

  • Home
  • Uncategorized
  • থমথমে মান্দাই, মোতায়েন আসাম রাইফেলস, বন্ধে শুনশান জিরানীয়া, সাংবাদিক খুনের তদন্তে নেমে গ্রামে গ্রামে তল্লাসী, দুই যুবককে তুলে আনল পুলিশ
Image

থমথমে মান্দাই, মোতায়েন আসাম রাইফেলস, বন্ধে শুনশান জিরানীয়া, সাংবাদিক খুনের তদন্তে নেমে গ্রামে গ্রামে তল্লাসী, দুই যুবককে তুলে আনল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ থমথমে হয়ে আছে মান্দাই৷ মানুষজন আতঙ্কগ্রস্থ৷ নিরাপত্তা বাহিনীর বুটের

সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের মামলায় দুই যুবককে পুলিশ আদালতে সোপর্দ করেছে৷ ছবি নিজস্ব৷

আওয়াজ৷ গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় শসস্ত্র পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাপাদাপি৷ নিরাপত্তা বাহিনীর চিরুণী তল্লাসী অভিযান৷ সাংবাদিক শান্তনু ভৌমিকের খুনিদের সনাক্ত করা৷ এদিকে, বুধবার রাতেই পুলিশ দুই যুবককে এই খুনের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করেছে৷ তারা হল বিকাশ দেববর্মা ও শ্যামল দেববর্মা৷ তাদের বাড়ি গড়িয়া সর্দার পাড়া এবং এন ই সি কলোনী৷ বৃহস্পতিবার তাদের আগরতলায় সিজেএম কোর্টে সোপর্দ করা হয়৷ পুলিশের তরফ থেকে আদালতে ১৪ দিনের রিমান্ডের আর্জি জানানো হয়েছিল৷ আদালত পুলিশের আর্জি মঞ্জুর করে ধৃত দুই যুবককে ১৪ দিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে৷
বৃহস্পতিবার বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনী গোটা মান্দাইকে একপ্রকার কর্ডন করে রাখে৷ বাড়ি ঘরে গিয়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যুবকদের ডেকে এনে জোর জিজ্ঞাসাবাদ চালায়৷ মোট দশজনকে সন্দেহের তালিকায় রাখা হয়৷ তারপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাইজলবাড়ী থেকে দুইজনকে আটক করা হয়৷ তাদের নামধাম পুলিশ জানায়নি৷
অন্যদিকে, বুধবারের সংঘর্ষ ও সাংবাদিক খুনের ঘটনার পর গোটা মান্দাই এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছিল৷ শ্মশানের নীরবতা সৃষ্টি হয় গোটা মান্দাইয়ে৷ থমথমে হয়ে থাকে বধ্যভূমি মান্দাই৷ এদিকে, সিপিএমের তরফ থেকে বৃহস্পতিবার জিরানীয়া মহকুমায় বন্ধ ডাকা হয়েছিল৷ সেই বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে৷ জিরানীয়া মহকুমার সমস্ত বাজারগুলিতে কোন দোকানপাঠ খুলেনি৷ যান চলাচাল করেনি৷ দূরপাল্লার গাড়িগুলিও এদিন কোন ঝঁুকি নিয়ে চলাচল করেনি৷ বন্ধ চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল৷ টিএসআর ও পুলিশ কর্মীরা রীতিমতো রণসাজে সজ্জিত ছিল৷ বজ্র, বরুণ ইত্যাদি রায়ট কন্টোল সরঞ্জান নিয়ে এদিন মান্দাই ও জিরানীয়ার বিভিন্ন এলাকায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল৷ পশ্চিম জেলার পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারীকরা দিনভর পরিস্থিতির উপর নজরদারী চালিয়েছে৷ যদিও অন্য পাঁচটি বন্ধের মতো এই বন্ধ ছিল না৷ এই বন্ধে জনগণ এক আতঙ্কের পরিবেশে দিন কাটিয়েছেন৷ মান্দাই সহ আশেপাশের লোকজনের বিনীদ্র রাত কাটছে৷
এদিকে খোয়াই থেকে জাগরণ এর প্রতিনিধি জানিয়েছেন, বুধবার রাতে বাইজলবাড়ীতে যে পাঁচজন আইপিএফটি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়৷ বিচারক ধৃতদের ১৩ দিনের জন্য জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ খোয়াই জেলার বিভিন্ন এলাকায় এখনো থমথমে হয়ে রয়েছে৷ পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়মিত টহল দিচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top