News Flash

  • Home
  • Uncategorized
  • চক্রান্ত করে সাংবাদিককে হত্যা করা হয়েছে ঃ বিজেপি
Image

চক্রান্ত করে সাংবাদিককে হত্যা করা হয়েছে ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি রাজ্য কমিটি৷ বৃহস্পতিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে সাংবাদিক হত্যার ঘটনায ২৪ ঘন্টার মধ্যে সিবিআইয়ের দাবি জানানো হয়েছে৷ এদিন রাজ্যের বিজেপির সভাপতি সুবল ভৌমিক অভিযোগ করেছেন, চক্রান্ত করে ওই সাংবাদিককে হত্যা করা হয়েছে৷ এই ঘটনার জন্য তিনি বর্তমান সিপিএম সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ তিনি এদিন জানান, ওই দিন মৃত সাংবাদিক শান্তনুকে পরিকল্পনা করে নিয়ে যাওয়া হয়েছিল৷ তার সঙ্গে আরও কয়েকজন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারা অবস্থা বেগতিক দেখে পালিয়ে যেতে পেরেছিল৷ তিনি এদিন অভিযোগ করেন, এর আগেও একাধিক ঘটনায় এ রাজ্যে সিবিআই তদন্ত হয়েছে৷ কিন্তু সে ক্ষেত্রে তদন্ত ভার অনেক দেরী করে দেওয়াতে সিবিআইকে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়েছিল৷ তাই এই ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে যাতে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হয় তার দাবি এদিন তিনি জানান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top