News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের অস্থির পরিস্থিতি গুরুত্ব পায়নি মন্ত্রিসভার বৈঠকে, সরকারের দৃষ্টিভঙ্গীতে সন্দেহ
Image

রাজ্যের অস্থির পরিস্থিতি গুরুত্ব পায়নি মন্ত্রিসভার বৈঠকে, সরকারের দৃষ্টিভঙ্গীতে সন্দেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর ৷৷ নৃশংসভাবে সাংবাদিককে খুন এবং গত কয়েকদিন ধরে রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হচ্ছে না৷ অশান্তির এই পরিবেশ নিয়ে রাজ্য সরকারের মনোভাব রীতিমত সন্দেহজনক বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়গুলি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কোন আলোচনা হয়নি৷ রাজ্যের এক তরুন সাংবাদিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজ্য মন্ত্রিসভা নিন্দা প্রকাশ করেনি৷ আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে ক্রমাগত অভিযোগ উঠছে পুলিশের ভূমিকা নিয়ে৷ গম্ভির এই বিষয়টিকে নিয়েও এদিন রাজ্য মন্ত্রিসভায় কোন আলোচনা হয়নি৷ বরং তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা সাফাই দিলেন, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সমস্ত কিছু পুলিশের দ্বারা সম্ভব নয়৷
এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহার কাছে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিক শান্তুনু ভৌমিককে নৃশংসভাবে হত্যার ঘটনাকে ঘিরে মন্ত্রিসভার বৈঠকে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয়৷ জবাবে তিনি বলেন, এই বিষয়গুলি নিয়ে আলাদা ভাবে কোন আলোচনা হয়নি৷ তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন নিজেদের কাজ ঠিকঠাক ভাবেই পালন করছে৷ পুলিশ প্রশাসনের আপ্রাণ চেষ্টায় এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে৷ তবে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা সম্পূর্ণ ভাবে পুলিশের দ্বারা সম্ভব নয়৷ জনগনেরও তাতে সহযোগিতার প্রয়োজন রয়েছে৷ তাঁর মতে, অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সুলভ কায়দায় রাজ্যে উত্তেজনা ছড়ানো হচ্ছে৷ এমন পরিস্থিতি আগে দেখা যায়নি৷ নিত্য নতুন কায়দায় রাজ্যের পরিস্থিতিকে উত্তপ্ত করা হচ্ছে৷ ফলে, পুলিশ প্রশাসনকেও এর মোকাবিলায় নিত্য নতুন কায়দা অবলম্বন করতে হচ্ছে৷ এদিন তিনি রাজ্যের অস্থির পরিস্থিতির জন্য উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটিকে সরাসরি দায়ি করেছেন৷ কিন্তু, আইপিএফটির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না এর জবাব কৌশলে এড়িয়ে গেছেন৷
এদিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের তরুন সাংবাদিক শান্তুনু ভৌমিকের খুনের ঘটনায় নিন্দা জানানো হয়েছে কিনা প্রশ্ণের জবাবে তথ্য ও সংসৃকতি মন্ত্রী বলেন, গতকালকেই ঘটনার খবর পাওয়ার পর রাজ্য সরকারের তরফে নিন্দা জানানো হয়েছে৷ তাই মন্ত্রিসভার বৈঠকে আলাদাভাবে এই ঘটনার নিন্দা জানানো হয়নি৷ এই খুনের ঘটনা নিয়ে আলাদাভাবে আলোচনাও হয়নি৷ কারণ, গতকাল রাতেই সাংবাদিকদের প্রতিনিধিদলকে মুখ্যমন্ত্রী এই খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের শাস্থির ব্যবস্থা করা এবং প্রয়াত সাংবাদিকের পরিবারকে সবরকম সহায়তা করার আশ্বাস দিয়েছেন৷
সমালোচকদের মতে, গত কয়েকদিনে রাজ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি এবং সাংবাদিককে নৃশংসভাবে খুনের ঘটনা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব যথেষ্ট সন্দেহজনক৷ প্রশ্ণ উঠেছে, সাংবাদিক খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে এদিনের মন্ত্রিসভার বৈঠকে কোন আলোচনা কেন হয়নি৷ কারণ, মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিকদের প্রতিনিধি দলের কাছে সিবিআই তদন্তের বিষয়ে কোন মন্তব্য করেননি৷ তাই ধারণা করা হয়েছিল, হয়তবা মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷ কিন্তু, এদিনের মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে কোন আলোচনা হয়নি৷ এমনকি সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্ণেও কোন আলোচনা হয়নি বলে জানান তথ্য ও সংসৃকতি মন্ত্রী৷ তাতে সাংবাদিক মহল রাজ্য সরকারের এই ভূমিকায় খুবই হতাশ হয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top