News Flash

  • Home
  • Uncategorized
  • পোলিওর প্রতিষেধক খেয়ে শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য লুধিয়ানায়
Image

পোলিওর প্রতিষেধক খেয়ে শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য লুধিয়ানায়

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল লুধিয়ানার আবদুল্লাপুর বস্তিতে। জোর করে পোলিওর প্রতিষেধক খাওয়নোর জন্যই মৃত্যু হয়েছে তাদের সন্তনের, এমনি অভিযোগ বাবা–মায়ের। তাদের দাবি অঙ্গনওয়াড়ি কর্মীরা জোর করে তাদের সন্তানকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর তিরিশ মিনিটের মধ্যে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার মুখ থেকে গাঁজলা বেরোতে থাকে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জসবীর সিং জানান গত পাঁচদিন ধরে ৩.৭৫ লক্ষ শিশুকে পোলিও প্রতিষেধকের ফোঁটা দেওয়া হয়েছে।
পাশাপাশি ওই এলাকার আরও ২০ টি শিশুকে পোলিও প্রতিষেধক একই জায়গা থেকে দেওয়া হয়েছে। সবাই সুস্থ রয়েছে বলে তিনি জানান। তিনি মনে করেন শিশুটির মৃত্যুর সঙ্গে পোলিও প্রতিষেধকের কোন সম্পর্ক নেই। শিশুটির ময়নাতদন্তের জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। হিন্দস্থান সমাচার/শুভঙ্কর।
ধর্ষণের দায়ে গ্রেফতার ভোজপুরি নায়ক মনোজ পান্ডে
মুম্বই, ২২ সেপ্টেম্বর (হি.স.) : ধর্ষণের দায়ে ভোজপুরি সিনেমার নায়ক মনোজ পান্ডেকে পুলিশ গ্রেফতার করল। জনৈক এক মহিলার অভিযোগ, বিয়ের টোপ দিয়ে তার সঙ্গে একাধিকবার ধর্ষণ করে মনোজ পান্ডে৷ এরপর বিয়ের জন্য ওই মহিলা চাপ দিলে মনোজ তাকে ছেড়ে দেয়৷
ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা হওয়ার জন্য এসে তার পরিচয় হয় ভোজপুরী সিনেমার বিখ্যাত নায়ক মনোজ পান্ডের সঙ্গে৷ মহিলা দাবি করেন, মনোজ নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন৷ একইসঙ্গে মহিলাকে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন বলেও তিনি অভিযোগ করেন। গত ১৫ সেপ্টেম্বর ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে মনোজ পান্ডেকে৷
অভিযোগ, ওই ভোজপুরি নায়ক নিজের খ্যাতিকে হাতিয়ার করে বিভিন্ন মেয়েদের ইন্ডাস্ট্রিতে নায়িকা হওয়ার টোপ দিয়ে তাদের সঙ্গে একাধিকবার সম্পর্ক তৈরী করতেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top