News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে পথ দুর্ঘটনা, নিহত সাংবাদিক সহ দুই
Image

উত্তর প্রদেশে পথ দুর্ঘটনা, নিহত সাংবাদিক সহ দুই

লখনউ, ২২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাংবাদিক সহ দু’জনের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উত্তর প্রদেশের উন্নাউ জেলায় পুর্বা রোডে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে পুর্বা রোড দিয়ে মোটর বাইকে করে যাচ্ছিলেন স্থানীয় ন্যাশনাল ভয়েস নিউজ চ্যানেলের সাংবাদিক আশু তিওয়াড়ি। তার সঙ্গে ছিলেন ক্যামেরাম্যান রণবিজয়। সেই সময় একটি গাড়ি সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যামেরাম্যান রণবিজয়ের। আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিক আশু তিওয়াড়িকে লখনউের ট্রোমা সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘাতক গাড়িটিতে খুঁজছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই গাড়িটি। এটা নিছক দুর্ঘটনা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top