News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকাকে হুঁশিয়ারি দিলেন কিম জং উন
Image

আমেরিকাকে হুঁশিয়ারি দিলেন কিম জং উন

সিওল, ২২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ লাগুল বা লাগুক কিন্তু ইতিমধ্যে দুই দেশের রাষ্ট্র প্রধানেরা বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন এক বিবৃতিতে আমেরিকা রাষ্ট্রপতিকে মানসিকভাবে ভারসাম্যহীন, উন্মাদ, ভীমরতিধরা বুড়ো বলে অভিহিত করলেন।
উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোন্যাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। পাল্টা কিম জং উন আমেরিকাকে হুশিয়ারি দিয়ে জানান এর জন্য আমেরিকা চরম মূল্য দিতে হবে। কিম আরও বলেছেন, রাষ্ট্রসঙ্ঘের মত জায়গায় মার্কিন প্রেসিডেন্ট যেভাবে মানসিক রোগীর মত একটি সার্বভৌম রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করার অনৈতিক ইচ্ছে জাহির করেছেন, এতে সাধারণ মানুষ তাঁর বুদ্ধি ও কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে। এর চরম মূল্য দিতে হবে তাঁকে।
উল্লেখ্য, বিগত কয়েক মাসের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিয়ার তরজা চরমে উঠেছে। আমেরিকার গুয়ামকে আক্রমণ করার হুমকি দিয়েছিলেন কিম। আমেরিকার সহযোগী দেশ জাপানের উপর দুইবার ক্ষেপণাস্ত্র হানলা চালিয়েছে উত্তর কোরিয়া। অন্যদিকে উত্তর কোরিয়াকে পাল্টা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা। এই আবহে দুই দেশের মধ্যে চলতে থাকা উত্তেজনা চরমে উঠেছে।kim

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top