News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে অাশ্রয় চাইছে রোহিঙ্গা হিন্দুরা
Image

ভারতে অাশ্রয় চাইছে রোহিঙ্গা হিন্দুরা

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছে বাংলাদেশে। আর সেই শরণার্থীদের ভিড়ে আশ্রয় পাচ্ছেন না রোহিঙ্গা হিন্দুরা। তাই ভারতে এসে তারা আশ্রয় খুঁজতে চাইছে বলে জানা গিয়েছে। আপাতত বাংলাদেশের দক্ষিণ-পূর্বে আশ্রয় নিয়ে তারা। সেখান থেকে মাইল দুয়েক দূরেই রয়েছে ৪ লক্ষ ২১,০০০ রোহিঙ্গা মুসলিম।
হিন্দু রোহিঙ্গারা মায়ানমারে ফিরে যেতে ভয় পাচ্ছেন, কারণ সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি। আবার মুসলিম দেশ বাংলাদেশে তারা কতটা নিরাপদ সেটাও বুঝতে পারছে না। আবার অন্যদিকে, হিন্দু, বৌদ্ধ, ক্রিশ্চানদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করে দিচ্ছে ভারত।
এক হিন্দু শরণার্থী নিরঞ্জন রুদ্র বলেছেন, ‘ভারতের আর এক নাম হিন্দুস্তান, অর্থাৎ হিন্দুদের দেশ। ‘ তিনি মনে করেন, ভারতে অনেক নিরাপদ থাকতে পারবেন তাঁরা। যদিও হিন্দু শরণার্থীদের জন্য মোদী সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রোহিঙ্গাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তার জন্য সরকার সুপ্রিমকোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে বলে সূত্রের খবর। তবে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য অচিন্ত্য বিশ্বাসের দাবি, সরকারের হিন্দু শরণার্থীদের ভারতে প্রবেশ করতে দেওয়া উচিৎ। শরণার্থীদের চাহিদা নিয়ে একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেবে আরএসএস ও ভিএইচপি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top