News Flash

  • Home
  • Uncategorized
  • অপরিচিত মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার খোয়াইয়ে
Image

অপরিচিত মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ সেপ্ঢেম্বর৷৷ অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার৷ ঘটনা খোয়াই থানা এলাকার শান্তিনগর গ্রামের সমরুছড়ায়৷ পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ চেবরি তুলাশিখর সড়কের পাশের সমরুছড়ার জলে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখেন গ্রামের মানুষ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ এস আই মনোরঞ্জন দাস পুলিশ ও টি এস আর নিয়ে শান্তিনগরে ছুটে যান৷ উদ্ধার করা হয় এক মহিলার পচাগলা মৃতদেহ৷ জানা গেছে সমরুছড়ার জলে ভেসে ওই মহিলার মৃতদেহ পচে গলে যায়৷ পুলিশ জল থেকে মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে মর্গে পাঠায়৷ এস আই মনোরঞ্জন দাস জানান, মহিলার পরিচয় জানা যায়নি৷ ৭২ ঘন্টা খোয়াই হাসপাতালের মর্গে শনাক্তকরণের জন্য রাখা হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top