News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে চলন্ত এম্বাসেডরে আগুন
Image

রাজপথে চলন্ত এম্বাসেডরে আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ আচমকা চলন্ত এম্বাসেডার গাড়িতে আগুন৷ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যারাতে রাজধানী আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনীতে৷ ব্যস্ততম রোডে গাড়ি নিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়িতে আগুন জ্বলে উঠতেই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়৷ মুুহুর্তের মধ্যেই জনবহুল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ দাউদাউ করে আগুন জ্বলতে থাকে গাড়িটির বরনারে৷ স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক চেষ্টা করে ব্যর্থ হয়ে খবর দেয় ফায়ার সার্ভিস স্টেশনে৷
ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ অল্পেতে রক্ষা পায় মন্ত্রীদের সরকারী আবাসন সহ আশেপাশের এলাকা৷ দোকানপাট, বাড়িঘর থেকে লোকজন ছুটে এসে রাস্তায় এই ‘বার্নিং এম্বাসেডর’ দেখছিলেন৷ রবিবার ছুটির দিন হলেও পুজার বাজার হওয়ায় কিছুটা জনসমাগম ছিল ঐ এলাকাতেও৷ প্রথমে সবারই ধারণা ছিল যেহেতু গাড়িটি এম্বাসেডর তাই কোন সরকারী আমলাদের হতে পারে৷ কিন্তু, পরে দেখা যায় এটি প্রাইভেট গাড়ি৷ গাড়িটির নম্বর টিআর-০১-ওয়াই-০৭৯৬৷ পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে৷ গাড়ির চালককে এখনো সনাক্ত করতে পারেনি৷ আশঙ্কা করা হচ্ছে সর্ট সার্কিটের কারণেই গাড়িতে আগুন ধরে যায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top