News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্র
Image

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্র

ওয়াসিংটন, ৯ সেপ্টেম্বর (হি.স.): সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়া নিয়ে কংগ্রেস শাখাসমিতির বৈঠক চলছিল। হাজির ছিলেন সেদেশের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অন্তর্বর্তীকালীন সহ সচিব অ্যালিস ওয়েলস। গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের নিন্দা করেছেন তিনি। বলেছেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ সাংবিধানিক সুরক্ষা প্রদান করে ভারত। এ ব্যাপারে মার্কিন সরকার তাদের পাশে রয়েছে। এছাড়াও ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে। চলতি সপ্তাহেই এক সাংবাদিককে খুন করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। জাতীয়তাবাদের সমালোচনা করে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা কাম্য নয়। ভারতও গণতান্ত্রিক দেশ। তাদের সমাজব্যবস্থাকে আমরা সম্মান করি। আশাকরি সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে। তারজন্য ভারত সরকারকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত আমরা।’ সংবাদমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)‌–এর তরফেও গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের নিন্দা করা হয়েছে। একটি বিবৃতি জারি কের বলা হয়েছে, ‘এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। গণতান্ত্রিক দেশে প্রত্যেকের মৌলিক অধিকার রয়েছে। অন্যায়ভাবে একজনের থেকে তা কেড়ে নেওয়া হল।’ রীতিমতো পরিকল্পনা করেই গৌরী লঙ্কেশকে খুন করা হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ান ন্যাশনাল ওভারসিজ কংগ্রেসের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top