News Flash

  • Home
  • Uncategorized
  • যুব ও মহিলারা বিধানসভা ভোটে কংগ্রেসের শক্তি ঃ ভূপেন বোড়া
Image

যুব ও মহিলারা বিধানসভা ভোটে কংগ্রেসের শক্তি ঃ ভূপেন বোড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে ক্ষয়িষ্ণু শক্তি পুণরুদ্ধার করে ভোটের মুখে ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস৷ শুক্রবার জেলা ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে রাজ্যে আসলেন দলের সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক তথা ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন বোড়া৷ কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশে অস্থিরতা চালাচ্ছে৷ ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী নিজের মত প্রকাশ করছেন৷ কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এমনভাবেই সুর চড়ান ভূপেন বোড়া৷ সাংগঠনিক দূর্বলতার জন্য দলত্যাগীদের দায়ী করেছেন তিনি৷ কংগ্রেস রাজ্যে সমস্ত বিধানসভা আসনগুলির জন্য প্রার্থী তালিকা এককদম এগিয়ে গিয়ে বাছাই শুরু করেছেন৷ যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রার্থী করা হবে৷ হাইকমান্ড ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের শক্তি বৃদ্ধিতে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করবে বলেও অভিমত ব্যক্ত করেছেন শ্রীবোড়া৷ আগরতলা বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন জানাতে ছুটে যান প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দুল হোসেন, এস সি সেলের সম্পাদক বিজয় দাস সহ অন্যান্যরা৷ কংগ্রেসের শাখা সংগঠনের কর্মকর্তাদের ভয়ভীতি ছেড়ে ময়দানে ঝাপিয়ে পড়ার বার্তা দিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক৷ ত্রিপুরার মধ্যে বিজেপির নেতা কর্মীরা মানুষকে প্রলোভন দিয়ে যেভাবে গদি দখলে ষড়যন্ত্র করছে৷ তার জন্য মানুষকে সজাগ ও সতর্ক থাকার বার্তা দিয়েছেন ভূপেন কুমার বোড়া৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top