News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্নীতির অভিযোগ এনে রাজনগরে এবং পানীয় জলের দাবিতে চাকমাঘাটে পথ অবরোধ
Image

দূর্নীতির অভিযোগ এনে রাজনগরে এবং পানীয় জলের দাবিতে চাকমাঘাটে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর / তেলিয়ামুড়া, ৭ সেপ্ঢেম্বর ৷৷ দূর্নীতির অভিযোগ এনে রাজনগরে এবং পানীয় জলের দাবিতে চাকমাঘাটে পথ অবরোধ করেছে ক্ষুব্ধ জনগণ৷ রাজনগরে পথ অবরোধে সামিল হয়েছিল বিজেপিও৷
বৃহস্পতিবার উদয়পুরের রাজনগর পঞ্চায়েতের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এবং ঐ এলাকার বিভিন্ন দাবীর সমর্থনে বৃহস্পতিবার পথ অবরোধে বসে এলাকার বিজেপি কর্মীরা৷ দীর্ঘ সাত ঘন্টা অবরোধ চললেও প্রশাসনের কেউ আসেননি অবরোধস্থলে৷ রৌদ্র এবং পরে বৃষ্টিকে উপেক্ষা করে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা সাড়ে সাত ঘন্টা অবরোধ করে রাখে রাজনগর-পিত্রা রাস্তা৷ বিশ লক্ষ টাকা ব্যায়ে যে রাস্তা করেছে তাতে দুর্নীতি হয়েছে বলে তারা অভিযোগ করেন৷ তাছাড়াও রাজনগরে সমস্ত রাস্তা চলাচলের অযোগ্য বলেও অভিযোগ করেন এলাকাবাসী৷ গ্রামে পানীয় জলের ব্যবস্থা নেই বললেই চলে৷ কেননা সকাল ছয়টায় পানীয় জল সরবরাহ করা হয় এবং আধ ঘন্টা পর জল চলে যায়৷ বাজারে একটি শৌচালয়ের জন্য বহুদিন যাবৎ দাবি জানানো হলেও পঞ্চায়েত কোন ভূমিকাই নিচ্ছে না৷ শাসক দলের সমর্থিত পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিব কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ তুলেছে বিজেপি৷
এদিকে, শুখা মরশুম শুরু হওয়ার আগেই তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে সমতলে৷ সংকট থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসীরা এবার জাতীয় সড়ক অবরোধ করল বৃহস্পতিবার চাকমাঘাটে৷ চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ৬ এবং ৭ নং ওয়ার্ডে পানীয় জনের তীব্র সংকট চলছে গত কয়েকদিন ধরে৷ এই সংকটের বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে ও জানানো হয়েছিল৷ কিন্তু পানীয় জলের সমস্যা একই তিমিরে৷ এই সংকট নিরসনের জন্য এলাকাবাসীরা বৃহস্পতিবার চাকমাঘাট এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে৷ পরে প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top