News Flash

  • Home
  • Uncategorized
  • দাবি আদায়ে ধর্ণা অঙ্গনওয়ারী কর্মীদের
Image

দাবি আদায়ে ধর্ণা অঙ্গনওয়ারী কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ আট দফা দাবিতে আন্দোলনে নেমেছেন অঙ্গনওয়ারী কর্মীরা৷ বৃহস্পতিবার সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশের সামনে গণধর্নায় বসেছেন৷ রাজ্য সরকারের বিরুদ্ধে অঙ্গনওয়ারী কর্মীদের বঞ্চনার গুরুতর অভিযোগ তুলেছেন বরিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ৷ আশা কর্মীদের নিয়মিত না করা পর্যন্ত ১৫ হাজার টাকা করে ভাতা, কর্মসংস্থানের নিশ্চিয়তা, ডাই-এন-হারনেস স্কিমের আওতায় নিয়ে আসা, স্বাস্থ্য বিমা ইত্যাদি প্রদান সহ আট দফা দাবি জানিয়েছেন অঙ্গনওয়ারী কর্মীরা৷
এদিন পুরুষোত্তম রায় বর্মণ অভিযোগ করেন, রাজ্য সরকার উদ্দেশ্যপ্রনোদিতভাবে অঙ্গনওয়ারী কর্মীদের আর্থিক স্বাবলম্বি করে তুলছে না৷ গত ২৫ বছরে কর্মচারী বঞ্চনা জিইয়ে রেখে ক্ষমতায় টিকে রয়েছে বামপন্থীরা৷ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীরা দায়িত্বশীল হলেও সরকার আর্থিক নিশ্চিয়তায় কেন ঠকাচ্ছে, প্রশ্ণ তুলেন তিনি৷ আশা কর্মীদের অর্জিত অধিকার রক্ষার দাবিতে সবসময় পাশে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top