News Flash

  • Home
  • Uncategorized
  • ২৭০ কিলোমিটার বেগে ফ্লোরিডার দিকে এগোচ্ছে ইরমা
Image

২৭০ কিলোমিটার বেগে ফ্লোরিডার দিকে এগোচ্ছে ইরমা

ফ্লারিডা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ফ্লোরিডার দিকে ঘণ্টায় ২৭০ কিলোমিটার বেগে এগোচ্ছে ক্যাটাগরি ফাইভ হারিকেন ইরমা। ইতিমধ্যেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইরমার তাণ্ডবে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফ্লোরিডায় ভারী বৃষ্টিপাত, হড়পা বান এবং ধসের পূর্বাভাস দিয়েছে আবহওয়া দফতর। ফ্লোরিডায় জরুরি বিভাগ ইতিমধ্যেই এলাকা খালি করতে শুরু করেছে। পর্যটকদের হোটেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পেট্রোল পাম্পে তেল ভরতে গাড়ির লম্বা লাইন। ভিড় ডিপার্টমেন্টাল স্টোর্স এবং পানীয় জলের দোকানে। শনিবারের মধ্যে জর্জিয়ার আটলান্টিক উপকূলও অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছেন গভর্নর। কিউবা থেকে সব পর্যটককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানি বা এফপিএল ইমার্জেন্সি রেসপন্স ইম তৈরি করেছে। যাতে ঝড়ের দাপটের পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ দ্রুত সারিয়ে ফেলা যায়। ত্রাণ শিবিরে থাকা মানুষদের জন্য খাবার, জল, ওষুধ নিয়ে ফ্লোরিডা গিয়েছে সেনাবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিমান।

এই শতকের সব থেকে ভয়ঙ্কর ঝড় হারিকেন ইরমা বলে আশঙ্কাপ্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ওই ঝড়ের পরিধি সম্পূর্ণ ফ্রান্স দেশের মতো বলে জানিয়েছেন তাঁরা। দু’দিন আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘণ্টায় ২৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ইরমা। প্রায় পুরো দ্বীপপুঞ্জই তছনছ হয়ে গিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top