News Flash

  • Home
  • Uncategorized
  • এক দিনে দু’টি রেল দুর্ঘটনা, দিল্লিতে লাইনচ্যুত দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেস
Image

এক দিনে দু’টি রেল দুর্ঘটনা, দিল্লিতে লাইনচ্যুত দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেস

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): এক দিনে পরপর দু’টি রেল দুর্ঘটনা ভারতে| উত্তর প্রদেশের পর এবার রাজধানী দিল্লিতে| বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ নয়াদিল্লির মিন্টো ব্রিজের (শিবাজী ব্রিজ) কাছে লাইনচ্যুত হয়ে যায় দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাওয়ার কোচ| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
উত্তর রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ নয়াদিল্লির মিন্টো ব্রিজের কাছে লাইনচ্যুত হয়ে যায় দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাওয়ার কোচ| এই রেল দুর্ঘটনায় হতাহতের খবর নেই|
বৃহস্পতিবার সকালেই উত্তর প্রদেশের শোনভদ্র জেলায় ওবারা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা| ওই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| পরপর রেল দুর্ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন রেল মন্ত্রক|

পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, উত্তর প্রদেশে বেলাইন শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা

লখনউ, ৭ সেপ্টেম্বর (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| তাও আবার উত্তর প্রদেশেই| বৃহস্পতিবার সকাল ৬.২৫ মিনিট নাগাদ উত্তর প্রদেশের শোনভদ্র জেলায় ওবারা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা| তবে এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| রেল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৬.২৫ মিনিট নাগাদ শোনভদ্র জেলার ওবারা রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে গিয়েছে হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা| রেল মন্ত্রকের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, দুর্ঘটনার সময় শক্তিপুঞ্জ এক্সপ্রেসটি ঘন্টায় ৪০ কিলোমিটার গতিবেগে ছুটছিল| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন|
সাত সকালে রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা| দুর্ঘটনাগ্রস্ত শক্তিপুঞ্জ এক্সপ্রেসের যাত্রীদের উদ্ধার করে সকাল ৭.২৮ মিনিটের মধ্যেই অন্য ট্রেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়| স্থানীয় বাসিন্দাদের দাবি, লাইনে ফাটল ছিল| সেই কারণেই হয়তো লাইনচ্যুত হয়ে গিয়েছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস| তবে রেলের তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কিছুই জানানো হয়নি|
উল্লেখ্য, গত ৩০ দিনের মধ্যে উত্তর প্রদেশে এই নিয়ে তৃতীয়বার লাইনচ্যুত হল ভারতীয় রেল| গত ২৩ আগস্ট, ভোররাত ২.৫০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের ঔরাইয়া জেলায় পাটা ও আচলদা স্টেশনের মাঝে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায় কৈফিয়ত এক্সপ্রেসের ইঞ্জিন সহ ১০টি কামরা| এই দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী| তারও আগে গত ১৯ আগস্ট, শনিবার উত্তর প্রদেশের মুজাফফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে পুরী-হরিদ্বার কলিঙ্গ-উত্কল এক্সপ্রেস| কলিঙ্গ-উত্কল এক্সপ্রেসের ২৩টি কামরা মধ্যে ১৪টি কামরা লাইনচ্যুত হয়ে যায়| ওই দুর্ঘটনায় মারা যান ২২ জন| আহত হয়েছেন অন্তত ১৫৬ জন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top