News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে অনুষ্ঠিত হতে চলেছে সেনার তিন দিন ব্যাপী বিশেষ কনফারেন্স
Image

রাজধানীতে অনুষ্ঠিত হতে চলেছে সেনার তিন দিন ব্যাপী বিশেষ কনফারেন্স

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ৭ সেপ্টেম্বর থেকে রাজধানীতে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিন ব্যাপী একটি বিশেষ কনফারেন্স৷ যেখানে থাকবেন প্রাক্তন সেনা প্রধানরা৷ তাদের সামনেই বর্তমান সেনার হাল হকিকত তুলে ধরবেন বর্তমান সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত৷ তিন বছরে দেশের সামরিক ব্যবস্থাকে কতটা পোক্ত করতে পেরেছে মোদী সরকার! প্রাক্তন সেনা প্রধানদের সামনে সেই পরীক্ষাই এবার দিতে চলেছে ভারতীয় সেনা৷ ২০১৪ দিল্লির মসনদে মোদী সরকার আসার পরে উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম সীমান্তে বেড়েছে জঙ্গি তৎপরতা৷ প্রতি ক্ষেত্রেই যার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরা৷ মোকাবিলা করেছে প্রতিটি হামলা, বানচাল করেছে বহু অনুপ্রবেশের চেষ্টা৷ ইতিমধ্যে, উত্তর-পশ্চিমে অধিকৃত কাশ্মীরে ঢুকে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি নষ্ট করে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছে ভারতীয় জওয়ানরা৷ উত্তর-পূর্বে চিনের সঙ্গে চোখে চোখ রেখে গত দু’মাস ধরে লড়াই চালিয়ে গিয়েছে সেনা৷ নিজের জাত চিনিয়ে দিয়েছে ভারত৷ আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পেয়েছে দেশ ও সেনা৷ গত তিন বছরে দেশের সামরিক ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে চলেছে মোদী সরকার৷ অত্যাধুনিক নয়া যুদ্ধাস্ত্র কেনার সঙ্গে সঙ্গে পুরানো অস্ত্র গুলিকেও শান দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক৷ জানা গিয়েছে, তিনদিন ব্যাপী কনফারেন্সে থাকতে চলেছে এগারো জন প্রাক্তন সেনা প্রধানদের একটি বিশেষ প্যানেল৷ যাদের সামনে নেতৃত্ব দেবেন প্রাক্তন সেনা লেফটেন্যান্ট জেনারেল ডিবি শেকাতকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top