News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচবছর ধরে মৃত ব্যক্তির নামে বার্ধক্য ভাতা
Image

পাঁচবছর ধরে মৃত ব্যক্তির নামে বার্ধক্য ভাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ বিধবা দরিদ্র স্ত্রী বহুবার আবেদন করেও বার্ধক্যভাতা পাচ্ছে না৷ কিন্তু তার মৃত স্বামীর নামে গোপনে আসা ভাতার অর্থ গায়েব হয়ে যাচ্ছে৷ কারা মৃত ব্যক্তির নামে অর্থ তুলে নিচ্ছেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ এমনি অভিযোগ উঠেছে খোয়াই মহকুমার উত্তর সিঙ্গিছড়া গ্রাম থেকে৷ মৃত ব্যক্তির নামে দীর্ঘ পাঁচবছর ধরে বার্ধক্যভাতা আসছে৷ মৃতের পরিবার থেকে ঐ ব্যক্তির ডেথ সার্টিফিকেট পঞ্চায়েত থেকে শুরু করে সবকটি প্রয়োজনীয় সরকারি দফতরে জমা দেওয়ার পরও৷ পঞ্চায়েতের ফ্যামিলি রেজিস্টার ও সরকারি রেশন কার্ড থেকে মৃত ব্যক্তির নাম কাটা হলেও উত্তর সিঙ্গিছড়া পঞ্চায়েত কর্তৃপক্ষ স্থানীয় সিডিপিও কার্যালয়ে ওই মৃত্যুর সংবাদ গোপন করে রাখে বলে অভিযোগ৷ জানাগেছে, সিঙ্গিছড়া গ্রামের বড় বাগাই অঞ্চলের বাসিন্দা পরেশ নমঃসূদ্র ১৮-০৪-২০১২ সালে মারা যান৷ স্বামীর মৃত্যুর পর অন্তোদয় পরিবারের স্ত্রী কমলা নমঃশূদ্র একাধিকবার বিধবা ভাতা পাওয়ার জন্য স্থানীয় পঞ্চয়েথে আবেদন করেছিলেন কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষ কমলা নমঃশূদ্রকে বিধবা ভাতা দিচ্ছেন না৷ কিন্তু তার প্রযাত স্বামীর নামে গোপনে ভাতা মঞ্জুর হয়ে আসছে এত বছর ধরে৷ প্রয়াত পরেশ নমঃশূদ্রের স্ত্রী কমলা নমঃশূদ্র জানান গতমাসেও বড় বাগাই এক নং অঙ্গনওয়ারি কেন্দ্রের দিদিমণি ওনাকে জানিয়েছেন মৃত স্বামীর নামে বৃদ্ধ ভাতার কাগজ এসেছে ওনার হাতে৷ মৃত পরেশ নমঃশূদ্রের নামে গত পাঁচবছর ধরে বৃদ্ধ ভাতা ওনার গ্রামীণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে৷ তবে ওই একাউন্ড ব্যক্তির মৃত্যুর পর বন্ধ হয়ে যাওয়ার কথা৷ কিন্তু ওই অ্যাকাউন্ড  কোন কারণে বন্ধ না হলে পাঁচ বছরের ভাতার টাকা সুরক্ষিত থাকার কথা৷ কিন্তু অভিযোগ এই টাকা জমাও নেই৷ তা হলে মৃত ব্যক্তির নামে কে বা কার তুলছেন, তানিয়ে প্রশ্ণ উঠেছে৷ এই ঘটনায় খোয়াই এর উত্তর সিঙ্গিছড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top