News Flash

  • Home
  • Uncategorized
  • গণহারে অজানা রোগে অসুস্থ হচ্ছে ছাত্রীরা, গুজব ছড়াল ভুতের তান্ডব
Image

গণহারে অজানা রোগে অসুস্থ হচ্ছে ছাত্রীরা, গুজব ছড়াল ভুতের তান্ডব

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩ সেপ্ঢেম্বর৷৷ ভুতের আতঙ্ক ক্লাস চলাকালিন৷ ২০/২৫ জন ছাত্রছাত্রী অসুস্থ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা৷ ঘটনা পাশ্ববর্তী রাজ্য অসমের বরাক উপত্যকার কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত জিরিঘাট এলাকায়৷ অসম মনিপুর সীমান্ত জিরিঘাট এলাকার অভিনাশ মিত্র এমই সুকলে গত ১৪ ই আগস্ট থেকে আজ পর্যন্ত প্রায় ২০/২৫ জনেরও অধিক ছাত্রছাত্রী অজানা রোগে আক্রান্ত হয়েছে৷ কয়েকবার লক্ষ্মীপুর চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলেও লাভ হয়নি৷ নিয়ে যাওয়া হয় শিলচর হাসপাতালেও৷  বেশ কিছু দিন যাবৎ ছোট ছোট সুকল ছাত্ররা সুকলে আসার পর থেকেই অজানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে৷ আক্রান্ত হওয়া ছাত্ররা কেউ চিৎকার দিয়ে কান্নাকাটি করছে, কেউ বমি করছে, আবার কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে৷ অধিকাংশ ছাত্রীরাই এই রোগে আক্রান্ত হচ্ছে৷ অভিবাবকরা ছেলে মেয়েদের এমন খবর পেয়ে সুকল থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলেও সুকল কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে৷ অধিকাংশ অভিবাবক ছাত্রছাত্রীদের আর ঐ সুকলে দেবেননা বলেও জানিয়েছেন৷ এদিকে সুকল এসএমসি কমিটির বক্তব্য ছোট ছোট ছাত্রছাত্রীরা সুকলে আসার পর অজানা রোগে আক্রান্ত হচ্ছে কেন তা বোঝে উঠতে পারছেন না৷ এসএমসি কমিটি বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন৷ কমিটির সদস্যরা আরও বলেন, গত ১৪ আগস্ট থেকে একের পর এক ছাত্রছাত্রীরা সুকলে এসে অজানা রোগে আক্রান্ত হলেও জেলার শিক্ষা বিভাগ থেকে শুরু করে জেলা প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছেনা৷ অপরদিকে সুকলের প্রধান শিক্ষক জানান, গোটা বিষয় নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে কথা বলার পর সংশ্লিষ্ট দপ্তর সুকলে একটি মেডিক্যাল টিমও পাঠিয়েছে৷ মেডিক্যাল টিমের ভারপ্রাপ্ত চিকিৎসকরা অজানা রোগে আক্রান্ত হওয়া ছাত্রছাত্রীদের পরীক্ষা করে বলেছেন এটা এক ধরনের ভাইরাস এফেক্ট ৷ কিন্তু স্থানীয় এলাকাবাসীদের দাবী ঐ সুকলে ভুতে তান্ডব চালাচ্ছে৷ তাই শুধু ছাত্রীরাই অসুস্থ হয়ে পড়ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top