News Flash

  • Home
  • Uncategorized
  • তেলের দাম পরে যাওয়া এবার ধর্মীয় পর্যটনের দিকে নজর সৌদি আরবের
Image

তেলের দাম পরে যাওয়া এবার ধর্মীয় পর্যটনের দিকে নজর সৌদি আরবের

মিনা, ৩ সেপ্টেম্বর (হি.স) : আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলে দাম কমতে থাকায় সৌডি আরবের অর্থনীতি জোর ধাক্কা খেয়েছে। কারণ আন্তর্জাতিক বাজারে অশোধিত তেল রফতানি করা দেশগুলো মধ্যে তারাই একনম্বরে। এহেন তেলের দাম পরে যাওয়ার জন্য সে দেশের অর্থিক অবস্থান বির্পযস্ত হয়েছে।

তাই দেশের অর্থনীতি আবার চাঙ্গা করার জন্য ধর্মীয় পর্যটনের উপর জোর দিয়েছে সে দেশের সরকার। মক্কার অবস্থান সৌদি আরবে হওয়ায় প্রতিবছর হজের জন্য ২.৩৫ মিলিয়ন মুসলমান হজ করতে সে দেশে যায় প্রতিবছর। তার মধ্যে ১.৭৫ মিলিয়ন তীর্থযাত্রী সৌদি আরবে আসে বিশ্বের ১৬৮ টি দেশ থেকে। মক্কা ছাড়াও সৌদি আরবে অবস্থিত মুসলমানদের আর এক ধর্মীয় স্থান আরাফাত পর্বত দেখতেও প্রতিবছর বহু মুসলমান আসে। সেদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মাহের জামাল জানিয়েছেন যে প্রতিবছর এই ধর্মীয় পর্যটন থেকে এবছর এখনও পর্যন্ত ২০ থেকে ২৫ বিলিয়ন রিয়ালস বা ৫.৩ থেকে ৬.৭ বিলিয়ন ডলার আয় করেছে সৌদি আরব। তার দাবি অনুসারে গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি রাজস্ব বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য ২০১৪ সালে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমে যাওয়া সে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়ে আর তার ফলে সেদেশের প্রশাসন ভিশন ২০৩০ নামে এক আর্থিক পরিকল্পনা গ্রহণ করে যার মধ্যে দেশের ধর্মীয় পর্যটনের বৃদ্ধি করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই পরিকল্পনার সুফলই এখন ঘরে তুলছে সে দেশের সরকার।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top