News Flash

  • Home
  • Uncategorized
  • ইতালিকে ৩-০ ব্যবধানে হারাল স্পেন
Image

ইতালিকে ৩-০ ব্যবধানে হারাল স্পেন

মাদ্রিদ, ৩ সেপ্টেম্বর (হি.স.) : রাশিয়া বিশ্বকাপের প্রায় দোড়গোড়ায় পৌঁছে গেল স্পেন। ঘরের মাঠে তারা ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ইতালিকে। জোড়া গোল করলেন ইস্কো। একটি মোরাতার।২০০৬ এর পর যোগ্যতাপর্বের ম্যাচে হারতে হল ইতালিকে। স্পেনের চেয়ে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় প্লে-অফ খেলে রাশিয়ায় আসার টিকিট কাটতে হতে পারে ইতালিকে।খেলার ১৩ মিনিটে ফ্রিকিকে গোল করে স্পেনকে এগিয়ে দেন ইস্কো। ৪০ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রিয়েল মাদ্রিদ তারকা। প্রথমার্ধে ২ গোলেই এগিয়ে ছিল স্পেন। ৭৭ মিনিটে সের্জিও র্যা মোসের ক্রস থেকে তৃতীয় গোল করেন আলভারো মোরাতা।যোগ্যতাপর্বের অপর ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলস ১-০ ব্যবধানে হারায় অস্ট্রিয়াকে। ৭৭ মিনিটে একমাত্র গোল উডবার্নের। অপর খেলায় ফিনল্যান্ড ১-০ ফলে হারায় আইসল্যান্ডকে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top