News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মঘাতী বোমারুর হামলায় মৃত ৭
Image

আত্মঘাতী বোমারুর হামলায় মৃত ৭

বাগদাদ, ৩ সেপ্টেম্বর (হি.স.) : আত্মঘাতী বোমারুর হামলায় ইরাকে মারা গেলেন ৭ জন৷ আহত হয়েছেন ১২ জন৷ শনিবার উত্তর বাগদাদে ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় সূত্রে খবর, স্থানীয় একটি পাওয়ার প্ল্যান্টে হামলাটি হয়৷ প্ল্যান্টটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই সুইসাইড বম্বার৷

প্রাথমিক খবর অনুযায়ী, হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে৷ ১২ জন আহত হয়েছেন৷ হামলাকারীর কাছে গ্রেনেড ছিল বলেও খবর৷ সে বিস্ফোরকসহ একটি জ্যাকেট পরেছিল৷ সেই অবস্থাতেই সে সামারার প্ল্যান্টে ঢোকে৷

দুর্ঘটনার পর পুলিশ ২ আত্মঘাতী বোমারুকে খতম করেছে বলে জানা গিয়েছে৷ প্ল্যান্টের কর্মীদেরও বাঁচানো গিয়েছে৷ এখনও পর্যন্ত কোনও দল এই হামলার কথা স্বীকার করেনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top