News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় তুফানে গাছ ভেঙ্গে পড়ল অটোতে, অল্পেতে রক্ষা পেলেন চালক ও যাত্রী
Image

কদমতলায় তুফানে গাছ ভেঙ্গে পড়ল অটোতে, অল্পেতে রক্ষা পেলেন চালক ও যাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ তুফানে গাছ ভেঙ্গে পড়ল অটোর উপর৷ অল্পেতে রক্ষা পেলেন চালক ও এক যাত্রী৷ উত্তর জেলার

কদমতলায় তুফানে গাছ ভেঙ্গে পড়ে অটোতে৷ নিজস্ব ছবি৷

কদমতলায় শনিবার পবিত্র ঈদের দিনে ঘটে গেল অঘটন৷ তুফানে রাজপথে উপড়ে পড়ল বিরাট গাছ৷ রাজপথে গাছ পড়াতে কদমতলা-চুরাইবাড়ী ও কদমতলা-জোলাই বাড়ী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ সড়কে থাকা টিআর০৫-২৫২১ নম্বরের যাত্রীবাহী অটো সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ কোনভাবে  প্রাণ রক্ষা পেল অটো চালকের৷ অন্যদিকে আরতী দাস (৩২) নামের এক যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন৷ বর্তমানে কদমতলা গ্রামীন হাসপাতালে মহিলা চিকিৎসাধীন রয়েছেন৷ ঘটনাটি ঘটে আজ আনুমানিক বিকাল ৪ ঘটিকা নাগাদ৷ প্রবল ঝড় ও বৃষ্টিতে ঘটে এই ঘটনা৷ পরে প্রেমতলা অগ্ণি নির্র্বপক দপ্তরকে খবর দিলে সাথে সাথে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত মহিলাকে কদমতলা গ্রামীন হাসাপাতে নিয়ে আসে৷ বর্তমানে কদমতলা ও চুরাইবাড়ির বিদ্যুৎ পরিসেবা বন্ধ এই বিশাল গাছ পড়াতে৷ স্থানীয় মানুষের বক্তব্য অনেক দিন থেকে পূর্ত দপ্তর ও বিদ্যুৎ নিগমের আধিকারীকদের জানিয়েছেন এই গাছটি কাটার ব্যাপারে৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ আর শেষ পর্যন্ত গাছ পড়ে আহত হতে হল পথ চলা সাধারণ মানুষকে৷ দাবি উঠেছে, আহত মহিলার চিকিৎসার দায়ভার সরকারকে বহন করতে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top