News Flash

  • Home
  • Uncategorized
  • হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে ভারত, সম্মানরক্ষার লড়াই শ্রীলঙ্কার
Image

হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে ভারত, সম্মানরক্ষার লড়াই শ্রীলঙ্কার

কলম্বো, ৩ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার একদিনের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই প্রেমদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে নামছে ভারত। ইতিমধ্যেই চলতি একদিনের সিরিজে চারটে ম্যাচ জিতে ফেলেছে কোহলি ব্রিগেড। ফলে সিরিজের শেষ ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে ভারতীয় ক্রিকেট দল।

২০১৪-১৫ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫-০ সিরিজ়ে পরাস্ত করেছিল ভারত। সেই রেকর্ড বিদেশের মাঠেও অক্ষুণ্ণ থাকে কি না, এখন সেটাই দেখার। গত ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ধামাকাদার শতরানের দৌলতে শ্রীলঙ্কাকে ১৬৮ রানে পরাস্ত করে ভারত। এই ম্যাচেও ভারত যে ব্যাটিং শক্তিকে হাতিয়ার করে মাঠে নামবে, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি মণীশ পান্ডেকে সঙ্গী করে ১০১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। সুতরাং, ভারতের লোয়ার মিডল অর্ডারও যে কতটা শক্তিশালী তা বোঝাই যায়। যেহেতু এটাই সিরিজ়ের শেষ ম্যাচ, তাই কোহলি আজও ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাতে পারেন। ইতিমধ্যে মায়ের শারীরিক অসুস্থতার কারণে রবিবার দেশে ফিরেছেন দলের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। তাঁর জায়গায় দলে আসতে পারেন অজিঙ্কা রাহানে। দলের বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন জসপ্রীত বুমরাহ এবং শার্দুল ঠাকুর। সঙ্গে রয়েছেন দুই বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব এবং অক্সর প্যাটেল। এরাই শ্রীলঙ্কার অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতে যথেষ্ট।

অন্যদিকে, শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটাররা প্রায় সকলেই অবসর নিয়েছেন। বদলে দলে সুযোগ পেয়েছে প্রচুর নতুন মুখ। তাঁদের দিয়ে ভারতীয় দলকে আটকানো একেবারে সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কা দলের এখন একমাত্র লক্ষ্য কীভাবে এই হোয়াইটওয়াশ আটকানো যায়।

দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে চলতি সিরিজ়ের পর তিনি নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করবেন। শ্রীলঙ্কা দলের প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ কিন্তু প্রতিটা ম্যাচেই নিজের সাধ্যমতো চেষ্টা করছেন। সঙ্গে রয়েছেন কুশল মেন্ডিসও। দলের তরুণ স্পিনার আকিলা ধনঞ্জয়ও এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন। এছাড়া দলের বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন বিশ্ব ফার্নার্ডো এবং লক্ষ্মণ সান্দাকান।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top