News Flash

  • Home
  • Uncategorized
  • বৌমাকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা
Image

বৌমাকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

সোনারপুর, ৩ সেপ্টেম্বর(হি.স.)ঃ বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযুক্তের গ্রেফতারের দাবীতে রবিবার সকালে এলাকায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার রানাভুতিয়া ২ নম্বর গ্রামে। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি বছর পঞ্চান্নর সুখরঞ্জন হাওলাদার বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সম্পর্কে নিজের এক বৌমাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তার যৌনাঙ্গে হাত ঢুকিয়ে দেওয়ার ও অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ঐ মহিলা বর্তমানে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত সুখরঞ্জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকার মহিলাদের সাথে খারাপ আচরন করতো এই অভিযুক্ত সুখরঞ্জন হাওলাদার। এর আগে ও গ্রামের একাধিক মহিলার শ্লীলতাহানীর অভিযোগ উঠেছিলো এই ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু এলাকার তৃণমূল নেতা তথা খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর সরকারের অনুগামী হওয়ার কারনে এই ব্যক্তির বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি এলাকার মানুষজন। কিন্তু গত শুক্রবার নিজের খুড়তুতো বৌমার সাথে এই ধরনের অশালীন ব্যবহারের পর ঐ ব্যক্তির বিরুদ্ধে সরব হন এলাকার মানুষজন। নির্যাতিতা মহিলার স্বামী এ বিষয়ে ঐ উপপ্রধান সহ এলাকার অন্যন্য নেতাদের এ বিষয়ে জানালে তারা বিষয়টি চেপে যেতে বলেন। আর এতেই ক্ষেপে ওঠেন এলাকার মানুষজন। শনিবার সন্ধ্যায় এ বিষয়ে আক্রান্ত মহিলার স্বামী ও এলাকার সাধারণ মানুষজন মিলে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। অন্যদিকে এই অভিযোগ করার পর থেকেই গ্রামবাসীদের বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে প্রবীর দাস ও তার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। দোষীর উপজুক্ত শাস্তির দাবীতে সরব হন তারা। গ্রামের মাঝে সরব হয়ে বিক্ষোভ ও দেখান তারা। অন্যদিকে গ্রামের আরেক প্রান্তে লোক জড় করার অভিযোগ ওঠে প্রবীর সরকারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top