News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মনপাথর, টিএসর সহ জখম এগার, এমবিবি কলেজে দুই ছাত্র গোষ্ঠীর মারপিটে আহত পাঁচ, রাজনৈতিক হিংসায় কাবু রাজ্য
Image

সিপিএম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মনপাথর, টিএসর সহ জখম এগার, এমবিবি কলেজে দুই ছাত্র গোষ্ঠীর মারপিটে আহত পাঁচ, রাজনৈতিক হিংসায় কাবু রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ বিধানসভা নির্র্বচন যত এগিয়ে আসছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ততই অসহিষ্ণু হয়ে উঠছে৷ প্রায় প্রতিদিন রাজনৈতিক সংঘর্ষে রাজ্যে উত্তেজনা বিরাজ করছে৷ শুক্রবার রাজধানী আগরতলা এবং দক্ষিণ জেলার শান্তিরবাজারে মনপাথরে পৃথক

শুক্রবার এমবিবি কলেজে এবিভিপি ও এসএফআইয়ের সংঘর্ষের মাঝে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ ছবি নিজস্ব৷

রাজনৈতিক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ শাসক দল সিপিএম এবং ক্রমশ প্রধান বিরোধী দল হয়ে ওঠা বিজেপির মধ্যে লাগাতর সংঘর্ষ চলছে৷ মনপাথরে সিপিএম ও বিজেপির মধ্যে সংঘর্ষে ৩ জন টিএসআর কর্মীসহ মোট ১১ জন আহত হয়েছেন৷ এদিকে, রাজধানী আগরতলায় বামপন্থি ছাত্রসংগঠন এসএফআই এবং বিজেপির ভ্রাতৃপ্রতিম সংগঠন এভিবিপির মধ্যে সংঘর্ষে এমবিবি কলেজ চত্ত্বরে দিনভর উত্তেজনা বিরাজ করেছে৷ উভয় সংগঠনের মোট ৫ জন আহত হয়েছেন৷
কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হচ্ছে৷ শুক্রবার এম বি বি কলেজে মনোনয়নপত্র সহ ফি কার্ড অনূকূলে আনার তদ্বিরতা ঘিরে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এ বি ভি পি এবং বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ আচমকা শুরু হয় কলেজে হৈ হট্টগোল৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এস এফ আই’র বাধাদানের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ ইট পাটকেল ছুড়তে থাকে পরস্পরের বিরুদ্ধে দুই ছাত্র সংগঠনের কর্মীরা৷ কলেজ পড়ুয়ারা ভয়ে পালাতে শুরু করে৷ কলেজ চৌমুহনী পর্যন্ত গিয়ে গড়ায় দুই ছাত্র গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ৷ এস এফ আই’র অভিযোগ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা বহিরাগতদের নিয়ে কলেজে অশান্তি পাকাচ্ছে৷ কলেজ ক্যাম্পাসে কোন ধরনের সাংগঠনিক ভিত্তি নেই এ বি ভি পি’র৷ এস এফ আই’র হামলায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে৷
সকাল থেকে শুরু হওয়া খন্ডযুদ্ধ বিকাল পর্যন্ত গড়িয়েছে৷ ঘটনার খবর পেয়ে কলেজে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷ হতচকিত ঘটনা, পুলিশের সামনে দুই ছাত্র সংগঠনের কর্মীরা হামলা পাল্টা হামলা চালিয়েছে৷ দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই টি এস আর মৃদু লাঠি চার্জ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে৷ লাঠিচার্জে এম বি বি কলেজের পরিস্থিতি শান্ত হতে না হতেই খন্ডযুদ্ধ শুরু হয় বি বি এম কলেজে৷ অভিযোগ, সমস্ত ইউনিটের এস এফ আই কর্মীরা এ বি ভি পি’র উপর হামলা চালিয়েছে৷ শিক্ষার পরিবেশকে বিষিয়ে তোলে ছাত্র সংসদ নির্বাচনের নামে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়৷ দুই কলেজে উভয় ছাত্র সংগঠনের সংঘর্ষে জখম হয়েছে ৫ জন৷ এ বি ভি পি’র রাকেশ দাসের মাথায় গুরুতর চোট লাগে৷ অভিযোগ, পুলিশ অসহায় অবস্থায় দাড়িয়ে থাকায় ছোটখাট গোলযোগ বড়সড় আকার নিয়েছে৷ ছাত্র সংসদ নির্বাচনে একছত্র দাপট খাটিয়ে দখলে রাখার অভিযোগ এস এফ আই’র বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলছে ছাত্রছাত্রীরা৷ বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে অরাজনৈতিক ছাত্র সংগঠন এ বি ভি পি’র উত্থান৷ সন্ধ্যার পর থেকে পরিস্থিতি শান্ত হলেও দুই শিবির কাউকে হাল্কাভাবে নিচ্ছেনা৷ এ বি ভি পি’র বিশ্ববিদ্যালয় ইউনিটের সভানেত্রী লিপিকা রায় ছাত্র ফেডারেশনের বিরুদ্ধে কলেজে গুন্ডারাজ কায়েমের অভিযোগ তোলেছেন৷ গণতান্ত্রিকভাবে নির্বাচনে বিতশ্রদ্ধ বামপন্থী ছাত্র সংগঠন৷ ভয়ভীতি, হামলা, হুজ্জতি চালানো এবং দলদাস পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এ বি ভি পি’র উপর হামলা চালানো হলে পাল্টা প্রতিরোধে নামার হুশিয়ারী দিয়েছেন লিপিকা রায়৷ দিনভর দুই ছাত্র সংগঠনের মারমুখী সংঘর্ষে টানটান উত্তেজনা বিরাজ করছে কলেজ চৌমুহনীতে৷ এদিকে, দুপুরের পর এ বি ভি পি কর্মীরা রাজধানী আগরতলায় মোটরস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ সেখানে টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়৷ যদিও, কলেজে এদিন হামলা পাল্টা হামলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ছুটে গিয়েছিলেন সদরের মহকুমা শাসক সমিত রায় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সর্মিষ্টা চক্রবর্তী সহ পুলিশের পদস্থ আধিকারীকরা৷
শুক্রবার সন্ধ্যায় বিজেপির বিক্ষোভ মিছিলের উপর সিপিএম আক্রমণ করেছে বলে অভিযোগ উঠেছে৷ তাতে ৩ জন বিজেপি কর্মী আহত হয়েছেন৷ পাল্টা আক্রমণে সিপিএমের ৫ জন কর্মী গুরুতর আহত হয়েছেন৷ ২ রাজনৈতিক দলের সংঘর্ষে ৩ জন টিএসআর জওয়ান আহত হয়েছেন৷ তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
মনপাথরে বিজেপি কর্মীকে কয়েকদিন আগে মারধরের ফলেই আজকের ঘটনার সূত্রপাত৷ এদিন মনপাথরে সন্ধ্যায় বিজেপি এক বিক্ষোভ মিছিল বের করে৷ বিজেপির বক্তব্য, মিছিলটি মনপাথর সিপিএম পার্টি অফিসের সামনে আসতেই তাদের উপর ঢিল ছুঁড়তে থাকেন সিপিএম ক্যাডাররা৷ তাতে ৩ জন বিজেপি কর্মী আহত হন৷ এই ঘটনায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়৷ কিন্তু, কিছুক্ষণের মধ্যেই বিজেপি কর্মীরা সিপিএম পার্টি অফিসের ভেতরে ঢুকে পাল্টা আক্রমণ করেন৷ তাতে ৫জন সিপিএম কর্মী গুরুতর আহত হয়েছেন৷ এই মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ হতে পারে তা পূর্ব অনুমান ছিল পুলিশের৷ তাই বিশাল পুলিশ বাহিনী সহ টিএসআরও মোতায়েন করা হয়েছিল৷ তা সত্বেও সিপিএম ও বিজেপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংগঠিত হয়েছে৷ শুধু তাই নয়, দুই দলের সংঘর্ষের মাঝে পড়ে তিন জন টি এস আর জওয়ান গুরুতর আহত হয়েছেন৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ঘটনার খবর পেয়ে দক্ষিণ জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান৷ এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ যে কোন সময় পুনরায় সংঘর্ষ বাঁধতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ৷ এলাকার টানটান উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top