News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে জেট্রোফা চাষের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অর্থ গায়েবের অভিযোগ
Image

রাজ্যে জেট্রোফা চাষের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অর্থ গায়েবের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে জেট্রোফা চাষ নিয়ে বিস্তর কেলেঙ্কারির অবিযোগ তুলল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি৷ মূলত লোকায়ত্বের কাছেই অভিযোগ প্রমাণিত হয়ে যায়৷ কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করে বর্তমানে ব্যর্থ হয়েছে৷ বিজেপির রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিনহা আজ জানিয়েছেন, ২০০৭ সালে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বায়োডিজেল তৈরির জন্য জেট্রোফা চাষ করার প্রকল্পে ১০ কোটি ৭২ লক্ষ টাকা দিয়েছিল৷ যার পুরোটাই হাপিজ করে দেওয়া হয়৷ তবে সব কিছুই হয়েছে রাজ্যের সরকারের জ্ঞাত সারেই৷ তিনি বলেন, জেট্রোফা চাষ নিয়ে বিভিন্ন সময় রাজ্য বিধানসভায় বিবৃতিও দিয়েছে রাজ্য সরকার৷ ২০০৯ সালে এক প্রশ্ণের উত্তরে রাজ্য সরকার জানিয়েছে, ৩ হাজার ৭৩০ হেক্টর জমিতে জেট্রোফা চাষ করা হচ্ছে৷ কিন্তু বাস্তবে এর দেখা মেলেনি৷ তিনি বলেন, জেট্রোফা চাষ নিয়ে সরকারের অসত্য তথ্যকে কেন্দ্র করে এক ব্যক্তি লোকায়ত্বে মামলা করেন৷ লোকাযুক্ত বিষয়টি খতিয়ে দেখে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দেয়৷ কিন্তু মুখ্যমন্ত্রী কোন উত্তর দেননি৷ পরবর্তী সময় পুনরায় চিটি দিলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়ে দেয়৷ কিন্তু দীর্ঘ সময় ধরে চাপা রাখা হয়৷ সম্প্রতি রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক সনাতন তালুকদার চাকরি থেকে অবসর নেওয়ার ঠিক একদিন আগে অভিযোগ উত্থাপন করে বাকি অনেকে বাঁচানোর উদ্দেশ্যে মামলা করে দেয় রাজ্য সরকার৷ ডাঃ অশোক সিনহার অভিযোগ কেন্দ্রীয় সরকারের মোটা অংকের অর্থ গায়েব করে দেওয়ার পেছনে বেশ কয়েকজন নেতা মন্ত্রীও যুক্ত রয়েছে৷ রাজ্য সরকার তাদের বাঁচানর চেষ্টা করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top