News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে দুই রাষ্ট্রের জনগণকে ভূমিকা নিতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

ভারত ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে দুই রাষ্ট্রের জনগণকে ভূমিকা নিতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক বিরাজ করছে তাকে সুসংগঠিত করতে, আরও সুদৃঢ় করতে এই দুই রাষ্ট্রের জনগণকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে৷ এই প্রশ্ণে দুই রাষ্ট্রের সরকার কি ভূমিকা নেবে তার শেষ কথা বলবে এই দু রাষ্ট্রের জনগণ৷ কারণ জনগণই হচ্ছে ইতিহাসের নিয়ন্ত্রক ও ইতিহাসের সুষ্ঠা৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং প্রেক্ষাগৃহে আজ সন্ধ্যায় ইতিহাস কথা কয়’ শীর্ষক বাংলাদেশের মুক্তিযুক্তি বিষয়ক একশ ছবি প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার কথাগুলি বলেন৷ তিনদিন ব্যাপী এই ছবি প্রদর্শনীর উদ্যোক্তা বাংলাদেশের এ টি এন নিউজ চ্যানেল৷ সহযোগিতায় রয়েছে বাংলাদেশের আর্কাইভ ১৯৭১ ও রাজ্যের শিল্প সাংসৃকতিক সংগঠন উড়ান৷ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের লনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন৷ এখানে একশ ছবির মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে ত্রিপুরার জনগণের মিছিলের ছবিও৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ও মান্নান, এটিএন নিউজ চ্যানেল ও এ টি এন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান, এই চ্যানেলের চিফ একজিকিউটিভ মুন্নি সাহা, আর্কাইভ এর পরিচালক প্রণব সাহা৷ স্বাগত ভাষণ দেন উড়ানের সম্পাদক বিপুল ভৌমিক৷
উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী আরও বলেন, ছবি হচ্ছে ইতিহাসের সাক্ষী৷ ছবি অতীত, বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র হিসেবে সেতুর মতো কাজ করে৷ অনুষ্ঠানে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ও মান্নান বলেন, শুধু মুক্তিযুদ্ধই নয়, বহু বছর ধরে আমাদের মধ্যে যে সম্পর্ক তাকে সংরক্ষণ করার ক্ষেত্রে এই জাতীয় অনুষ্ঠান উৎসাহ যোগাবে৷ তিনি বলেন, বাংলাদেশের সাথে এখানকার মানুষের যে আত্মিক সম্পর্ক তাকে কখনো বিচ্ছেদ করা যাবে না৷ তিনি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবতাবাদী বাংলাদেশ গড়তে আগামীদিনেও ভারতের ও ত্রিপুরার সহযোগিতা চেয়েছেন৷ অনুষ্ঠানে এ টি এন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানের কথা স্মরণ করে বলেন, এই চ্যানেলে এখন থেকে ত্রিপুরার মানুষের সুখ, দুঃকের ঘটনা তুলে ধরা হবে, যাতে সারা বিশ্বের বাঙালী এখানকার খবরা খবর দেখতে ও জানতে পারবেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top