News Flash

  • Home
  • Uncategorized
  • জুন থেকে আগস্টে ওড়িশায় ১০টি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম
Image

জুন থেকে আগস্টে ওড়িশায় ১০টি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম

ভুবনেশ্বর, ১ সেপ্টেম্বর (হি.স): ওড়িশার তিনটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আগস্ট মাসে রাজ্যে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৯৩.৯ মিলিমিটার। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে আগস্টে স্বাভাবিকের চেয়ে ১৭.৪ দশমিক কম বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, মালকানগিরি জেলায় সম্প্রতি বন্যা পরিস্থিতি দেখা দেয়। রাজ্যের ভিতর মালকানগিরিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৩.৮ মিলিমিটার। অন্যদিকে, বউধ জেলায় গত আগস্টে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে। এথানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৯২ মিলিমিটার।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮৪২.৪ মিলিমিটার। এটা স্বাভাবিকের চেয়ে ৭.৭ দশমিক কম। তবে জুন থেকে আগস্ট পর্যন্ত সময়সীমায় গজপতি ও গঞ্জাম জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। তবে রাজ্যের ১০টি জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। জুন থেকে আগস্ট পর্যন্ত সময়সীমায় কম বৃষ্টিপাত হয়েছে কান্দামাল, কেওনঝাড়, বারগড়, সুবর্ণপুর, বউধ-সহ মোট ১০টি জেলায়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top