News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আত্মহত্যা নিয়ে দোষারোপ উড়িয়ে দিয়ে বিরোধীদের তুলোধুনো করলেন কৃষি রাষ্ট্রমন্ত্রী
Image

কৃষক আত্মহত্যা নিয়ে দোষারোপ উড়িয়ে দিয়ে বিরোধীদের তুলোধুনো করলেন কৃষি রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ কৃষক আত্মহত্যা নিয়ে বিরোধীরা সত্য যাচাইয়ের পথে না হেঁটে দোষারোপ করেই পালিয়ে যাচ্ছেন৷ এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের দোষারোপ এক বাক্যে খারিজ করে দিয়ে বিরোধীদের রীতিমতো তুলোধুনো করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেন্দ্রজিৎ সিং আলুয়ালিয়া৷ তাঁর দাবি, প্রকৃত তথ্য চেপে গিয়ে মিথ্যা অভিযোগ লাগিয়ে পালানো বিরোধীদের স্বভাব৷ কৃষক আত্মহত্যার পেছনে কারণ কি, সে বিষয়ে তাঁদের মাথা ব্যাথা নেই৷ কেবল থু থু ফেল এবং পালিয়ে যাও, এটাই তাঁদের কাজ, কটাক্ষের সুরে বলেন শ্রীআলুয়ালিয়া৷ তাঁর দাবি, কৃষক কল্যাণে গুচ্ছ প্রকল্প আনা হয়েছে৷ তবে, এর পরিনাম পেতে কিছুটা সময় লাগবে৷
বৃহস্পতিবার একদিনের ঝটিকা সফরে রাজ্যে এসে বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কৃষক আত্মহত্যা নিয়ে প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ রাষ্ট্রমন্ত্রী এইভাবেই সাফাই দিয়েছেন এবং বিরোধীদের তুলোধুনো করেছেন৷ তাঁর বক্তব্য, কৃষক আত্মহত্যার পেছনে অনেক কারণ রয়েছে৷ তাই প্রথমে দেখতে হবে আত্মহত্যা কেন হচ্ছে৷ নাবার্ডের সমীক্ষায় দেখা গেছে, ব্যাঙ্কগুলির ঋণ আদায়ের চাপে অনেক কৃষক আত্মহত্যা করেছেন৷ তাই রিজার্ভ ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে ঋণ আদায়ে কৃষকদের মাত্রাতিরিক্ত চাপ দেওয়া যাবে না৷ এছাড়াও সমীক্ষায় উঠে এসেছে, অনেক রাজ্যে কৃষকরা সুদখোরদের কাছ থেকে ঋণ নিয়েছেন৷ সেই ঋণের টাকা ফেরত দিতে না পেরেও অনেক কৃষক আত্মহত্যা করেছেন৷ এজন্য কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে সেচ যোজনা, ফসল বীমা যোজনা চালু করেছে৷ তাতে বীমার কিস্তির ১০ টাকার মধ্যে কৃষকদের ২ টাকা দিতে হয়৷ বাকি ৮ টাকা কেন্দ্র-রাজ্য ৫০ঃ৫০ হারে বহন করে৷ তাঁর মতে, কৃষি ও কৃষক কল্যাণে যোজনা কয়েকদিন আগেই শুরু হয়েছে৷ তার পরিনাম পেতে কিছুটা সময় লাগবে৷ তিনি আশাবাদী, কৃষকরা এই বীমা যোজনার ফলে উপকৃত হবেন৷ কিন্তু, বিরোধীরা প্রকৃত সত্য যাচাই করার বদলে মিথ্যা অভিযোগ আনছেন৷ তাঁর দাবি, কৃষক আত্মহত্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা৷ তিনি কটাক্ষের সুরে বলেন, কৃষক আত্মহত্যা নিয়ে বিরোধীদের ভূমিকা হল থু থু ফেল এবং পালিয়ে যাও৷ তিনি যোগ করেন, তাঁরা দোষারোপ করছেন এবং এরপর পালিয়ে যাচ্ছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top