News Flash

  • Home
  • Uncategorized
  • একসপ্তাহে বাংলাদেশে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন ২৭ হাজার রোহিঙ্গা মুসলমান
Image

একসপ্তাহে বাংলাদেশে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন ২৭ হাজার রোহিঙ্গা মুসলমান

ঢাকা, ১ সেপ্টেম্বর (হি.স): বাংলাদেশে মায়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বাড়ছে। সূত্রের খবর, এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত এক সপ্তাহে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। জানা গিয়েছে, এই সংখ্যাটা ২৭ হাজারের কাছাকাছি।
এব্যাপারে সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একটি রিপোর্ট পেশ করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ওই রিপোর্ট অনুসারে, রোহিঙ্গা মুসলমানরা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকছে। মায়ানমারে রোহিঙ্গা মুসলমান অধ্যুষিত এলাকাগুলিতে সেনা অভিযানের কারণেই তাঁরা ভিটেমাটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে বলে জানা গিয়েছে।
তবে কত সংখ্যক রোহিঙ্গা মুসলমান গত একসপ্তাহে শরণার্থী হিসাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, সেব্যাপারে বাংলাদেশ সরকার এখনও কোনও তথ্য পেশ করেনি। তবে দুই দেশের মধ্যে নো-ম্যানস ল্যান্ডে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।এর জেরে সীমান্তে কড়াকড়ি করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার সূত্রের খবর, সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত নাফ নদী থেকে ২০টি মৃতদেহ সম্প্রতি ফের উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই শিশু।
জানা গিয়েছে, রোহিঙ্গা বিদ্রোহীরা সম্প্রতি সেনা চৌকিগুলিতে হামলা চালানোর পরে পাল্টা সেনা অভিযান শুরু হয়েছে মায়ানমারে। এর জেরে পরিস্থিতি জটিল হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে ৩০টি সেনা চৌকির ওপর হামলা চালিয়েছে রোহিঙ্গা বিদ্রোহীরা। ইউনিসেফ জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে যে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, তাঁদের জন্যে কক্সবাজারে ত্রাণশিবির খোলা হয়েছে। ইউনিসেফের খোলা ওই ত্রাণশিবিরে আশ্রিতদের মধ্যে ৮০ শতাংশই নারী ও শিশু বলে জানা গিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top