News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিআইএম ও আইপিএফটি মুখোমুখি, উত্তপ্ত টাকারজলা
Image

সিপিআইএম ও আইপিএফটি মুখোমুখি, উত্তপ্ত টাকারজলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯  আগষ্ট৷৷  ফের মুখোমুখি সিপিআইএম এবং আইপিএফটি৷ ঘটনা টাকারজলা বাজারে৷ সিপিআইএমের প্রকাশ্য সভায় আইপিএফটির নেতাদের নাম তুলে সমালোচনাকে কেন্দ্র করে উত্তেজনায় সূত্রপাত৷ টাকারজলা বাজারে ছয় দফা দাবীতে মিছিল এবং সভার আয়োজন করে সিপিআইএম৷ গণমুক্তি পরিষদের নেতা গুণমনি মলসম বক্তব্য রাখার পর মঞ্চে সিপিআইএম জম্পুইজলা মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জগদীশ কলই ভাষণ দান কালে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় আইপিএফটি কর্মীরা৷ জগদীশ কলই ভাষণে বলেন, আইপিএফটির নেতারা উপজাতি যুবকদের বিভ্রান্ত করছে৷ আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা রাজ্যের শান্তি বিনষ্ট করতে চাইছেন৷ ভাষণ প্রদান কালে আইপিএপটি নেতাদের নাম মুখে নিতেই উত্তেজিত জয়ে উঠে আইএফটি কর্মীরা৷ তারা সিপিআইএম নেতা জগদীশ কলই এর ওপর আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ৷ দুপক্ষই উত্তেজিত হয়ে উঠে৷ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা৷ এ ঘটনায় খবর ছড়িয়ে পরতেই গোটা মহকুমায় আতঙ্ক ছড়িয়ে পরে৷ ঘটনাকে ঘিরে থমথমে গোটা মহকুমা৷ মোতায়েন করা হয়েছে সিআরপিএফ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top