নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট৷৷ ফের মুখোমুখি সিপিআইএম এবং আইপিএফটি৷ ঘটনা টাকারজলা বাজারে৷ সিপিআইএমের প্রকাশ্য সভায় আইপিএফটির নেতাদের নাম তুলে সমালোচনাকে কেন্দ্র করে উত্তেজনায় সূত্রপাত৷ টাকারজলা বাজারে ছয় দফা দাবীতে মিছিল এবং সভার আয়োজন করে সিপিআইএম৷ গণমুক্তি পরিষদের নেতা গুণমনি মলসম বক্তব্য রাখার পর মঞ্চে সিপিআইএম জম্পুইজলা মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জগদীশ কলই ভাষণ দান কালে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় আইপিএফটি কর্মীরা৷ জগদীশ কলই ভাষণে বলেন, আইপিএফটির নেতারা উপজাতি যুবকদের বিভ্রান্ত করছে৷ আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা রাজ্যের শান্তি বিনষ্ট করতে চাইছেন৷ ভাষণ প্রদান কালে আইপিএপটি নেতাদের নাম মুখে নিতেই উত্তেজিত জয়ে উঠে আইএফটি কর্মীরা৷ তারা সিপিআইএম নেতা জগদীশ কলই এর ওপর আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ৷ দুপক্ষই উত্তেজিত হয়ে উঠে৷ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা৷ এ ঘটনায় খবর ছড়িয়ে পরতেই গোটা মহকুমায় আতঙ্ক ছড়িয়ে পরে৷ ঘটনাকে ঘিরে থমথমে গোটা মহকুমা৷ মোতায়েন করা হয়েছে সিআরপিএফ৷

সিপিআইএম ও আইপিএফটি মুখোমুখি, উত্তপ্ত টাকারজলা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















