News Flash

  • Home
  • Uncategorized
  • পরিস্থিতি বেগতিক দেখে আলোচনার আশ্বাস প্রশাসনের, আমরণ অনশন স্থগিত অরণ্য ভবনে
Image

পরিস্থিতি বেগতিক দেখে আলোচনার আশ্বাস প্রশাসনের, আমরণ অনশন স্থগিত অরণ্য ভবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯  আগষ্ট৷৷ বন দফতরের ক্যাজুয়েল কর্মীদের নিয়মিত করণের দাবীতে আমরণ অনশন মঙ্গলবার প্রথম দিনেই

গোর্খাবস্তিতে অরণ্য ভবনে আমরণ অনশনে বসেছিলেন অনিয়মিত কর্মীরা৷ ছবি নিজস্ব৷

প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ রাজ্য প্রশাসন থেকে আলোচনার প্রস্তাব দেওয়ায় আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে৷ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবীতে আজ যথারীতি রাজ্য বন দফতরের প্রধান কার্যালয় অরণ্য ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচী শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ কিন্তু আন্দোলনকারীদের আগমন শুরু হতেই রাজ্য প্রশাসন থেকে তাদের কাছে বার্তা আসে আলোচনার প্রস্তাব নিয়ে৷ এই বার্তা আসায় আপাতত আমরণ অনশন কর্মসূচী প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় বন দপ্তরের অনিয়মিত কর্মীরা৷ উল্লেখ্য করা যেতে পারে গতকাল আন্দোলনকারীরা অরণ্য ভবন ঘেরাও করে প্রশাসনকে চূড়ান্ত বার্তা দেয়৷ রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী অর্থ দফতরের অনুমোদন নিয়ে স্থির বেতনে কর্মচারী নিয়োগের পর পাঁচ বছর অতিক্রান্ত হলেই তাদের নিয়মিত করা হয়৷ কিন্তু এক্ষেত্রে বন দফতরের অনিয়মিত কর্মীদের তা করা হয়নি বলে অভিযোগ৷ এখন দেখার তাদের কি ব্যবস্থা নেয় সরকার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top